যখন আকাশ দ্বার খুলে দেয়
- ফারুক সৈয়দ
আকাশ যখন দ্বার খুলে দেয়,
ঝলক পড়ে—গর্জনে কাঁপে বুক।
বুমেরাঙে ফিরে এক বিদ্ধ কুমারী,
এই ক্ষণই যেন আজ সকলের সুখ।
নিচ থেকে আসে ঝাঁঝালো প্রতিবাদ,
“চাই না ঝড়, নয় আজ ক্ষয়!
আনন্দ থাকুক, থাকুক আলো,
সূর্যটাকে দাও একটু সময়।
কাল এসো তুমি, আজ নয়, আজ নয়!”
তবু শুনো, বৃষ্টি ডাকছে, ঝাঁপিয়ে পড়ে -
ছন্দে ছন্দে এগিয়ে আসে,
হৃদয়জুড়ে কাঁপন তোলে,
প্রতিধ্বনি তার আকাশে ছাপে।
ভিজে যায় প্রেম, হেসে ওঠা ক্ষণ,
আড়ালে লুকায় ঝরে পড়া স্রোতে।
তবু সে বলে—“আমি এসেছি মুছাতে
তোমার অনুশোচনার রাতভর নাতে।
আমি আসিনি মন ভুলাতে,
আমি নই কোন মিথ্যের রাণী!
আমি এসেছি জ্বালাতে আলো,
জাগাতে তোমার নিখাদ বাণী।
দেখতে এসেছি দীপের কম্পন,
শোনাতে তোমায় সুচিত ধ্বনি!”
হ্যুটাজ, সিল্কেবোর্গ
২৯শে জুলাই, ২০২৫
যখন আকাশ দ্বার খুলে দেয় - ফারুক সৈয়দ
প্রকাশিত: ০৯ জুন, ২০২৬, ০৪:০৪ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
নির্বাচনের আগেই বিএনপি কেন সরকার দল?
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢোল-বাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা
দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ - তারেক রহমান
জন্মদিনের শুভেচ্ছা নাট্যজন আলী যাকের - কাউসার চৌধুরী
একাত্তরে শিশু ও একটি যুদ্ধ - নন্দিনী লুইজা
লক্ষীপুর ডিষ্ট্রিক্ট সোসাইটি ইউএসএ’র নবনির্বাচিত কর্মকর্তারা অভিষিক্ত
বগুড়ায় জামায়াত প্রার্থীকে বিপুল ভোটে হারিয়ে জয়ী বিএনপি'র বাদশা
বগুড়ায় জেলা প্রশাসক ও নবাগত পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ: জনসেবায় ঐক্যবদ্ধ অঙ্গীকার
