ঢাকায় নতুন বৃটিশ হাইকমিশনার 'বাংলাদেশের সরকার ও জনগণের সাথে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি'। ঢাকায় নিযুক্ত নতুন বৃটিশ হাইকমিশনার সারাহ কুক আজ (রবিবার) ঢাকায় এসে পৌঁছেছেন। ঢাকাস্থ যুক্তরাজ্যের হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। ওদিকে, ঢাকায় আসার খবরটি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজেই নিশ্চিত করে সারাহ কুক লিখেছেন, "হাইকমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ফিরতে পেরে আনন্দিত বোধ করছি।
আমি দুই দেশের মধ্যেকার গভীর সম্পর্ক জোরদার করতে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন ও নিরাপত্তা সহ আমাদের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশের সরকার ও দেশটির জনগণের সাথে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি।" উল্লেখ্য, সারাহ কুক এর আগে (২০১২-২০১৬) যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন দপ্তরের (ডিএফআইডি) বাংলাদেশ কার্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ–পূর্ব এশিয়ার প্রধান, তানজানিয়ায় যুক্তরাজ্যের হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তরে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন সারাহ কুক বাংলাদেশে যুক্তরাজ্যের হাইকমিশনার হিসেবে রবার্ট চ্যাটারটন ডিকসনের স্থলাভিষিক্ত হলেন।
ঢাকায় নিযুক্ত নতুন বৃটিশ হাইকমিশনার সারাহ কুক
প্রকাশিত: ২৬ মে, ২০২৬, ০৭:৩৬ পিএম
আন্তর্জাতিক রিলেটেড নিউজ
জনসংখ্যা ও উন্নয়ন ভাবনা নিশ্চিত করাই হচ্ছে চীনের মূল লক্ষ্য
চীনের ছোংছিং কুওইউয়ান বন্দর বিশ্বকে সংযুক্ত করেছে
চীন-মার্কিন সম্পর্ক উন্নত করতে পারস্পরিক সম্মান ও শান্তিপূর্ণ সহাবস্থানের পথে এগিয়ে যেতে হবে
নতুন ভিসানীতি নিয়ে ভয়ের কিছু নেই:বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস
THOUGHTS OF WORLD RADIO DAY '24 - PRADIP KUNDU
বাংলাদেশ দূতাবাস রোমের উদ্যোগে ইতালিতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন
চীন বিভিন্ন দেশের সঙ্গে একটি সুন্দর ও সম্প্রীতিময় পৃথিবী গড়তে ইচ্ছুক: প্রেসিডেন্ট সি
অস্ট্রেলিয়া মাতালেন মার্কিন পপ তারকা টেইলর সুইফট
