৯৭ তম অস্কারের সেরা সিনেমার মুকুট জয় করলো ‘আনোরা’ সিনেমা। চারটি সিনেমাকে পেছনে ফেলে সেরা হয়েছে সিনেমাটি। সেই সঙ্গে সিনেমার পরিচালক শন বেকার সেরা নির্মাতার খেতাব পেয়েছেন আর সেরা অভিনেত্রী হয়েছেন গল্পের নায়িকা মিকি ম্যাডিসন।
রবিবার (২ মার্চ) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে স্থানীয় সময় সন্ধ্যায় অস্কারের জমকালো আসরে সেরা এই পুরস্কার ঘোষণা করা হয়। গত বছর কান উৎসবে স্বর্ণপাম জিতেছিল ‘আনোরা’। এরপর থেকে আলোচনায় সিনেমাটি। ব্রুকলিনের এক তরুণী অ্যানির জীবনকে কেন্দ্র করে এগিয়েছে ‘আনোরা’ সিনেমার গল্প। তার জীবনের প্রেম, বিয়ে আর বিয়ের পরে দুর্বিষহ হয়ে ওঠা জীবনের গল্প নিয়েই আবর্তিত হয়েছে সিনেমাটি।
‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমায় সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রডি। চলতি বছর একই সিনেমার জন্য গোল্ডেন গ্লোবেও সেরা অভিনেতা হয়েছেন তিনি। ২০০২ সালে ‘দ্য পিয়ানিস্ট’ সিনেমার জন্য সর্বকনিষ্ঠ অভিনেতার পুরস্কার জিতেছিলেন ব্রডি। তারপর প্রায় ২২ বছর পর আবারও একই মঞ্চে অস্কার হাতে উঠলো তার। দুবার মনোনয়ন ও দুবাইয়ের অস্কার জেতার রেকর্ডও তার।
৯৭ তম অস্কারের সেরা সিনেমার মুকুট জয় করলো ‘আনোরা’
প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ০৪:৩৩ পিএম
আন্তর্জাতিক রিলেটেড নিউজ
৩৪ তম নিউ ইর্য়ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু ২৩শে মে
সিএমজির উদ্যোগে নিউইয়র্কে ‘বসন্তে চীন’ গ্লোবাল ডায়ালগ
"I hear those millions of happy voices, Palestine is liberated" Pamelia Riviere
চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে ইচ্ছুক ইন্দোনেশিয়া
লাওসের স্বাস্থ্যসেবা খাতে চীনের ‘এয়ারবর্ন’
চীনে বিশ্ব ইন্টারনেট সম্মেলনে প্রযুক্তির সর্বশেষ অর্জন ফুটে উঠেছে
কেন স্বাধীনতার স্থপতি শেখ মুজিবের বাড়িতে আগুন দিল জনতা?
চীনে গ্রামীণ পর্যটনে বিপ্লব
