NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

মাইম আইকন কাজী মশহুরুল হুদার তত্বাবধানে ঢাকায় ৭ ফেব্রুয়ারি থেকে


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:২৮ এএম

মাইম আইকন কাজী মশহুরুল হুদার তত্বাবধানে ঢাকায় ৭ ফেব্রুয়ারি থেকে

মাইম আইকন কাজী মশহুরুল হুদার তত্বাবধানে ঢাকায় বাঙলা মূকাভিনয়ের প্রযোজনা কেন্দ্রিক কর্মশালা শুরু হতে যাচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে। ১২ ফেব্রুয়ারি সন্ধা সাড়ে ছয়টায় প্রদর্শনীর মধ্যে দিয়ে আয়োজনটি সমাপ্ত হবে। কর্মশালাটি প্রতিদিন দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে। বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্র ইতোমধ্যে দেশের পাঁচটি বিভাগে বাঙলা মূকাভিনয়ের স্বরূপ বিনির্মাণের লক্ষ্যে কর্মশালা সম্পন্ন করেছে।

 

মাধ্যমে বাঙলা মূকাভিনয়ের স্বরূপ বিনির্মাণের প্রচেষ্টা হিসাবে এই প্রযোজনাটি মঞ্চস্থ হবে ঢাকার জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে। এ উপলক্ষ্যে আয়োজিত কর্মশালার নিবন্ধন (ফিস মুক্ত) চলছে। মূকাভিনয় চর্চার সাথে যুক্ত ও যাদের পূর্ব অভিজ্ঞতা আছে, তারা কর্মশালায় অংশগ্রহণ করতে পারবেন।

 

ইতিপূর্বে যারা দেশব্যাপী কর্মশালায় অংশগ্রহণ করেছিলেন তাদের অগ্রাধিকার দেয়া হবে। নিবন্ধিত ও আগ্রহীদের আগামী ৭ ফেব্রুয়ারি দুপুর দুইটায় এক কপি পাসপোর্ট সাইজের ছবিসহ জাতীয় নাট্যশালার মহড়া কক্ষে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ্য, নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে জানুয়ারি ৩১ এর মধ্যে।

 

কর্মশালা পরিচালনা ও প্রযোজনা নির্মাণ করবেন বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের মহাপরিচালক, মাইম আইকন কাজী মশহুরুল হুদা। মশহুরুল হুদা আশির দশকে আইটিআইয়ের বৃত্তি নিয়ে আমেরিকায় মূকাভিনয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন ও গবেষণায় নিয়োজিত হন কর্মশালার ব্যাপারে বিস্তারিত জানতে ও কর্মশালায় নিবন্ধন করার জন্য সমন্বয়কারী মূকাভিনয় শিল্পী রিজোয়ান রাজনের সাথে (০১৭১৪-০৬৫৩৫৩ নম্বরে) যোগাযোগ করার অনুরোধ রইল।