NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

শ্রীপঞ্চমী গরুর দৌড়, দড়ি ছেঁড়া ও লড়াই ও মেলা


মোঃ আলী খান বাবুল প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৩:৪১ এএম

শ্রীপঞ্চমী গরুর দৌড়, দড়ি ছেঁড়া ও লড়াই ও মেলা

মোঃ আলী খান বাবুল

গত ২৬ জানুয়ারী রোজ বৃহস্পতিবার ঢাকার নবাবগঞ্জ উপজেলায় চুড়াইন মাঠে বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে অনুষ্ঠিত হয়ে গেলো প্রাচীন ঐতিহ্যবাহী শ্রীপঞ্চমী গরু দৌড়, লড়াই, দড়ি ছেঁড়া ও মেলা। আজকাল গ্রামের মেলাগুলো হারাতে বসেছে। শতবর্ষেরও বেশী পুরাতন এই মেলাটিও হারিয়ে গিয়েছিল। অনেকদিন বন্ধ থাকার পর আট বছর আগে গ্রামের কিছু উৎসাহী ব্যক্তির উদ্যোগে শেষ বারের মতো অনুষ্ঠিত হয়েছিল এই মেলা। তারপর আর হয়নি। এবার উদ্যোগ নেয় চুড়াইন সাংস্কৃতিক সংঘ। তাদের নিজস্ব মাঠে অনুষ্ঠিত এই মেলা ছিল লোকে লোকারণ্য।

দুর দুরান্ত এসেছিল লোকজন মেলাতে। মহিলারা ও ছোট শিশুরা মাঠের আশপাশের বিল্ডিংগুলোর ছাদ থেকে গরুর বিভিন্ন প্রতিযোগিতা দেখে। মাঠের চারপাশে যায়গা না হওয়াতে এক পর্যায়ে লোকজন মাঠে ডুকে পরে। এতে করে গরুর বিভিন্ন প্রতিযোগিতার ব্যাঘাত ঘটে। এধরণের একটি হারিয়ে যাওয়া মেলাকে ফিরিয়ে আনার জন্য চুড়াইন সাংস্কৃতিক সংঘের কর্মকর্তা ও সদস্যদের এলাকাবাসী ভূয়সী প্রশংসা করেন।