NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় চুড়াইন বাজারে মসজিদ পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন


মোঃ আলী খান বাবুল প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ১০:০৫ এএম

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় চুড়াইন বাজারে মসজিদ পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোঃ আলী খান বাবুল 

গত ১৭ ফেব্রুয়ারী, শুক্রবার জুমার নামাজ শেষে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় চুড়াইন বাজারে পূর্ব চুড়াইন কেন্দ্রীয় জামে মসজিদের পুনর্নির্মাণের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া অনুষ্ঠিত হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিশিষ্ট ব্যাবসায়ী ইউনিক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী মোঃ নুর আলী, দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম  মোঃ সাইফুল ইসলাম। এসময়ে আরও উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত আইজিপি মোঃ শহীদুল্লাহ খান, সাধারণ সম্পাদক শেখ রোকনউদ্দিন, বিচারপতি মোঃ সেলিম, যুগ্ম সচিব সেলিম খান, চুড়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জলিল, মসজিদ কমিটির অন্যান্য কর্মকর্তাগন ও স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানে পুনর্নির্মাণ কাজের জন্য সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়। মসজিদ কমিটির সভাপতি জানান যে মসজিদটি পুনর্নির্মাণ করতে সাড়ে চার কোটি টাকারও বেশি খরচ হবে। তাই সবার সাহায্য সহযোগিতা খুবই জরুরী।