NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

একুশের অর্ঘ - জাকিয়া রহমান


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:৩০ এএম

একুশের অর্ঘ  - জাকিয়া রহমান

 

একুশের অর্ঘ

- জাকিয়া রহমান 

 

(১)

আমাদের বাংলা-বলা জিব্বাকে-

ওরা চেয়েছিল উপড়ে ফেলতে!

চেয়েছিল আমাদেরকে- 

বাংলা কবিতা ও গান ভুলে যেতে।

দেখো না! দেখো এখন এসে, 

আমাদের বর্ণাঢ্য ভাষাকে! 

শহিদ মিনার চত্বরের বইমেলায়,      

ডাকি জিন্নাহ তোমাকে।  

 

দেখ, বাংলা বর্ণমালা সারিতে সারিতে-

সাজানো মোদের প্রাণের ভাষা বাংলাতে।

সজ্জিত মাল্য জ্বলজ্বলে মলাটের অন্দরে-     

অর্ঘ নিয়ে এসেছে, একুশের শহিদের তরে!    

 

(২) 

এক সাগর বিষাদ অশ্রু ছিল সেদিন, 

রাজপথ রক্তে রক্তে রাঙা ছিল যেদিন।  

ঝরেছিল বরকত, সালাম, রফিক আর 

জব্বারের তরুণ নিষ্পাপ রক্ত কলিজার।  

 

কৃষ্ণচূড়ার পাপড়ি মুড়ষে পড়ে অতর্কিতে!  

মূর্ছিত রুদ্ধশ্বাস যত পলাশ শিমূল বনান্তে- 

রক্ত অধরে কালশিটে বেদনা, চোখে জল,    

আশোক ফুলের হৃদয়ে শোকের বিন্ধ্যাচল।

 

সন্তানহারা মায়ের রোদনে বাংলার মাটি সিক্ত,

ভাষা ও জীবন হারিয়ে কেউ হতে চায়নি রিক্ত।  

আজ সে রক্তের ঋণে জমিন হয়েছে উর্বর কত, 

বর্ণমালার আবাদে সেই রক্ত সমুদ্র রুপান্তরিত-

প্রাণবন্ত বর্ণমালার গর্বিত জৌলুষের জয় উৎসব!

চতুর্দিকে কাব্যকথায় ভাষা সৃষ্টির আনন্দ বৈভব।