NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

ত্যাগের মহিমায় যুক্তরাষ্ট্রে পালিত হল পবিত্র ঈদ আল আযাহা


শিব্বীর আহমেদ প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৩:১১ এএম

ত্যাগের মহিমায় যুক্তরাষ্ট্রে পালিত হল পবিত্র ঈদ আল আযাহা

 




 

 

নিউ ইয়র্ক: ত্যাগের মহিমায় যুক্তরাষ্ট্রে পালিত হল পবিত্র ঈদ আল আযাহা। ৯ জুলাই শনিবার নিউইয়র্ক, ওয়াশিংটন, বষ্টন, লস এঞ্জেলেস, শীকাগো, আটলান্টা সহ যুক্তরাষ্ট্রের প্রতিটি শহরে বসবাসরত মুসলীম সম্প্রদায় ধর্মীয় ভাব গাম্ভির্য্য ও ত্যাগের মহিমায় পবিত্র ঈদ আল আযাহা পালিত হচ্ছে। ভোওে ফজরের নামাজের আযানের সাথে সাথেই মুসলিম সম্প্রদায় পরিবার পরিজন বেষ্টিত হয়ে নিকটস্থ নামাজের জায়গায় হাজির হতে শুরু করেন এবং পবিত্র ঈদ আল আযহার নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসলিম উম্মাহ্র দোয়া শেষে কোরবানীর মাঠে ছুটে যান কোরবানীর জন্য।

এছাড়া যারা মাঠে কোরবানী দিতে পারেননি তারা বিভিন্ন দোকানে দোকানে কোরবানীর অর্ডার দিয়েছেন। নামাজ শেষে সেই অর্ডার সংগ্রহের জন্য সপরিবারে যান কোরবানীর গোস্ত সংগ্রহ করবার জন্য। কোরবানীর গোস্ত সংগ্রহ শেষে বাড়ী ফিরে যান অতিথি আপ্যায়নে। চালের রুটির সাথে সদ্য জবাই করা কোরবানীর গোস্ত পরিবেশন বাংলাদেশিদের ঈদ আল আযহার একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে এছাড়া নানা রকমের খাদ্য সহ থাকে সেমাই মিষ্টি সহ থাকে নানা পিঠাপুলীর আয়োজন।

আবহাওয়া ভালো থাকায় মসজিদে ও মসজিদের ব্যবস্থাপনায় খোলা মাঠে ও রাস্তায় মুসল্লীরা ঈদ জামাতে অংশ নেন। নিউইয়র্কে জ্যামাইকা মুসলিম সেন্টার, বাংলাবাজার জামে মসজিদ, নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার, পার্কচেস্টার জামে মসজিদ, মসজিদ আল আমান, আল আমিন মসজিদ, বাংলাদেশ মুসলিম সেন্টার, শাহজালাল ইসলামিক সেন্টার, আসসাফা ইসলামিক সেন্টার, বায়তুল জান্নাহ মসজিদ, ফুলতলী ইসলামিক সেন্টার এন্ড মসজিদ, কুইন্সের মসজিদ আবু হুরায়রা, দারুস সুন্নাহ জামে মসজিদ, আল ফোরকান জামে মসজিদ, আমেরিকান মুসলিম সেন্টার, গাউছিয়া মসজিদ, পার্কচেস্টার ইসলামিক সেন্টার, ব্রঙ্কস মুসলিম সেন্টার, ব্রুকলিন ইসলামিক সেন্টারের ব্যবস্থাপনায় ঈদের বৃহৎ জামাত অনুষ্ঠিত হয়। সর্বত্রই আনন্দ ও শান্তিপূর্ণ ভাবে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।