NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

পুলিশের মাঝে নগদ অর্থ ও ইফতার বিতরণ


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:৩০ পিএম

পুলিশের মাঝে নগদ অর্থ ও ইফতার বিতরণ

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে : বগুড়া জেলা পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ সার্জিল আহমেদ টিপুর উদ্যোগে গ্রাম পুলিশের মাঝে নগদ অর্থ ও ইফতার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদে মিলনায়তনে জেলা পরিষদের ২নং ওয়র্ডের ১০টি ইউনিয়ন পরিষদের ৯৩জন গ্রাম পুলিশের মাঝে নগদ ৯৩হাজার টাকা ও ইফতার বিতরণ এবং গোকুল ইউনিয়নের উত্তরপাড়া এলাকার সেকেন্দার আলীর চিকিৎসার জন্য নগদ ১০হাজার টাকা প্রদান করেন প্রধান অতিথি বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা: মকবুল হোসেন।

প্রধান অতিথি বলেন, একদার চৌকিদার দফাদার আজকের গ্রাম পুলিশ-দেশের মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় অন্যতম ভূমিকা পালন করছে। হয়েছে পুলিশ বাহিনীর সহযোগী। কোভিড-১৯ কালে গ্রাম পুলিশ সাধারণের পাশে দাঁড়িয়েছে। গ্রাম পুলিশদের নিয়ে এমন অনুষ্ঠান প্রশংসনীয়। বর্তমান আওয়ামীলীগ সরকার গ্রাম পুলিশদের উন্নয়নের বিষয়ে কাজ করছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল মমিন খান। আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহেল বাকি, নাসরিন রহমান সিমা, সামছুন নাহার আক্তার বানু, গ্রাম পুলিশ সদস্য শহিদুল ইসলাম বাদল, ফেরদৌর আলম।