NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

ঈদের দিন প্রেমের টানে আমেরিকার তরুণী গাজীপুরে


Abdur Razzak প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০২:৫২ পিএম

ঈদের দিন প্রেমের টানে আমেরিকার তরুণী গাজীপুরে

এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :


ঈদের দিন প্রেমের টানে আমেরিকার তরুণী গাজীপুরে।
প্রেমের টানে সুদূর আমেরিকা থেকে ঈদের দিন গাজীপুরের শ্রীপুরে ছুটে এসেছেন লায়ডা এ লোজা নামে এক মার্কিন তরুণী। ঈদের দিন (১০ জুলাই) রাতে শ্রীপুরের যুবক ইমরান হোসেন খান বিমানবন্দরে তাকে বরণ করে নিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে লায়ডা এ লোজার পরিচয় হয় ইমরান হোসেন খানের সঙ্গে। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
ইমরান হোসেন খান জানান, রবিবার ঈদুল আজহার দিন রাতে শাহজালাল বিমানবন্দর থেকে তাকে রিসিভ করে বাড়ি নিয়ে আসি। বাড়ির অন্যান্যদের সঙ্গে তার সখ্য গড়ে উঠছে। ভাষাগত জটিলতার কারণে সব কিছু এখনো বুঝে উঠতে পারে না। পরে আমি বুঝিয়ে দিলে সে বুঝে।
আশপাশের প্রতিবেশীরা আমেরিকান তরুণী বউ দেখতে বাড়িতে ভিড় করছেন। লোজা আমেরিকান অঙ্গরাজ্য এরিজোনার বাসিন্দা। তার নাম লায়ডা এ লোজা। বিয়ের পরে নাম রাখা হয়েছে লায়ডা এ লোজা খান। লোজা আমেরিকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতো। বর্তমানে সে বেকার।
বাংলাদেশের যুবক ইমরান খান গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বরমী কুমারভিটা এলাকার মৃত জালাল উদ্দিন মাস্টারের ছেলে। ইস্ট ওয়েস্ট প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার আগেই তিনি চাকরি খুঁজছেন।
স্বজনরা জানান, বেশ কিছু দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের পরিচয় হয়। এর পর তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। চলে তাদের যোগাযোগ। এর আগেও একবার দেশে আসতে গিয়ে বিমানবন্দরে ইমিগ্রেশন জটিলতায় আসতে পারেনি। কোভিড জটিলতায় ইমিগ্রশেন বিভাগ তাকে আটকে দেয়। পরে সব সমস্যা আইনি জটিলতা সমাধান হলে রোববার রাতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করেন। পরে ভোরে বাড়িতে আসেন তারা।
ইমরান হোসেন খান বলেন, চলতি বছরের জানুয়ারির দিকে ফেসবুকের মাধ্যমে তার সঙ্গে আমার পরিচয় হয়। পরে সে পরিচয় প্রেমের সম্পর্কে গড়ায়। এরই মধ্যে একবার এ দেশে আসার চেষ্টা করলেও সমস্যা তৈরি হয়। সে সময় ইস্তাম্বুল আটকা পড়েছিল কোভিড জটিলতায়। পরে আমরা নেপালে দেখা করে সেখানে বিয়ে করি। সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে।
লোজা জানায়, তার শাশুড়ি আনোয়ারা বেগম অসুস্থ। তাই মাঝেমধ্যে আমেরিকা যাবেন।