NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

সাংবাদিক বরের বাড়িতে বিয়ে করতে এলেন কনে


Abdur Razzak প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৩:১৩ এএম

সাংবাদিক বরের বাড়িতে বিয়ে করতে এলেন কনে

এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :


ঝিনাইদহে ব্যতিক্রমী এক বিয়ে হয়ে গেল। সাংবাদিক বরের বাড়িতে ৪০/৫০ জন কনেযাত্রী নিয়ে হাজির হলেন কনে সংস্কৃতিকর্মী ইতি সেলিনা। বুধবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপার মনোহরপুর গ্রামে সম্পন্ন হয়েছে এ বিয়ে।

কনের বাড়ি শৈলকুপা উপজেলা পরিষদের কলোনিতে। কনে উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিবহন ড্রাইভার আব্দুল কাদেরের মেয়ে। আর, বর দীপ্ত টিভির কৃষি বিভাগের সাংবাদিক এমএ মালেক শান্ত লস্কর। তিনি মনোহরপুর গ্রামের সামছুদ্দিন লস্করের ছেলে।

কনেযাত্রী হয়ে এসেছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা লিজা, এসিল্যান্ড বনি আমিন, কনের বাবা আব্দুল কাদেরসহ ৪০ থেকে ৫০ জন।
কনে ইতি সেলিনা জানান, পুরুষশাসিত সমাজ থেকে মেয়েরা যাতে বেরিয়ে আসতে পারে সেজন্য তিনি কনের বাড়িতে নয়, বরের বাড়িতে কনেযাত্রী নিয়ে বিয়ে করতে এসেছেন।

বর এমএ মালেক শান্ত লস্কর বলেন, প্রচলিত নিয়ম ভেঙে কনে এসেছেন আমাদের বাড়িতে বিয়ে করতে। দুই পরিবারের সম্মতিতে বিয়ে সম্পন্ন হয়েছে। ৫ লাখ টাকার দেনমোহরে এ বিয়ে সম্পন্ন করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফতেমা লিজা বলেন, বিয়ের অনুষ্ঠানে কনেযাত্রী হিসেবে আমিও উপস্থিত ছিলাম