NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

২৩ দিনের টানা তাপদাহের পর নামল বৃষ্টি চুয়াডাঙ্গায়


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৩:১৯ পিএম

২৩ দিনের টানা তাপদাহের পর নামল বৃষ্টি চুয়াডাঙ্গায়

 


জেলা প্রতিনিধি,চুয়াডাঙ্গাঃ  ঃটানা ২৩ দিন তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত চুয়াডাঙ্গায়   জনজীবনে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনলো প্রায় ১৫ মিনিটের বৃষ্টি। সোমবার (২৪ এপ্রিল) বেলা পৌনে ৩টা থেকে ৩টা পর্যন্ত হালকা হওয়ার সঙ্গে এক পশলা বৃষ্টি জেলার জনসাধারণের মাঝে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনে। বর্তমানে পুরো জেলায় মেঘলা আবহাওয়া সঙ্গে সঙ্গে ঠাণ্ডা বাতাস বয়ে যাচ্ছে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, সোমবার (২৪ এপ্রিল) বেলা ৩ টায় ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। এদিন সন্ধ্যা ৬টায় ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, সেসময় বাতাসের আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। বৃষ্টির পরিমাণ ছিল শূন্য দশমিক ৭ মিলিমিটার। চুয়াডাঙ্গার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, পরবর্তী দিনগুলোতে আবহাওয়ার কিছুটা তারতম্য ঘটবে।