NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

নলডাঙ্গায় দু’শ বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজা


খবর   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৬:১১ এএম

নলডাঙ্গায় দু’শ বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজা

এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে : প্রতিবছরের ন্যায় এবারও নাটোরের নলডাঙ্গার পশ্চিম মাধনগর গ্রামে দু’শ”বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। চড়ক পূজা ও দুইদিনের এই গ্রামীণ মেলায় ছিল মানুষের উপচে পড়া ভিড়। বৈশাখ মাসের ৩১ই বৈশাখ শিবপূজা উপলক্ষে এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের পচাকান্দর মাঠে চড়ক পূজা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল থেকে হাজড়া নাচের মাধ্যমে এই মেলা শুরু হয়। বিকেল সাড়ে ৫টার পর থেকে চড়ক পূজা, চড়ক ঘুড়ানো ও মেলায় সনাতন ধর্মের লোক ছাড়াও হাজার হাজার মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে ও সন্ন্যাসীদের পিঠ ফুটিয়ে চড়কে ঘোরানো হয়।

পুজা কমিটির সভাপতি তপন কুমার শিং জানান, প্রায় দুশত বছর ধরে এটি চলে আসছে। বৈশাখ মাসের ৩১ তারিখের দিনে এই মেলা হয়। এই মেলায় চড়ক পূজা,কালী পূজা,শিবপূজা করা হয়। অনেক পুরাতন রীতি এটি। আমাদের গ্রামের ঐতিহ্যবাহী এই মেলা। চড়ক ঘুরানো ও চড়ক মেলা দেখতে দুই-তিন আগে থেকেই দূর-দূরান্ত থেকে লোকজনের আগমন ঘটে। মেলাকে ঘিরে নানা রকমের দোকান বসে এই মেলায়।