NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

কফি আড্ডায় চুরাশিয়ানরা জমজমাট হয়ে উঠেছিলো


আশরাফুল হাবিব মিহির প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৮:০৩ এএম

কফি আড্ডায় চুরাশিয়ানরা জমজমাট হয়ে উঠেছিলো

গত ১৫ মে সোমবার সন্ধ্যায়, কুইন্সের জ‍্যামাইকা হিলসাইডে চুরাশিয়ানদের কফি হাউস খ‍্যাত স্মার্ট ক্যাফেতে এস.এস.সি ৮৪ ব্যাচ নর্থ আমেরিকা গ্রুপের নিয়মিত আড্ডায় সুদূর টেক্সাস থেকে আসা আরেক চুরাশিয়ান লিটন আলমকে পেয়ে জমজমাট হয়ে উঠেছিলো।

নিউইয়র্কের বাইরে থেকে আগত চুরাশিয়ান বন্ধুদের, চুরাশিয়ানরা বরাবরই ফুল দিয়ে বরণ করে নিয়ে ভালোবাসা জানান, লিটন আলমের ক্ষেত্রেও তার ব‍্যতিক্রম হয়নি। বর্তমানে টেক্সাসে বসবাস করছেন তিনি, পাশাপাশি ভালো একজন উপস্থাপক।

নিউইয়র্কের কমিউনিটিতে পরি চিত এই মুখ, একসময় বড় বড় আয়োজনের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। দীর্ঘদিন নিউইয়র্কে থেকেছেন, যুক্ত ছিলেন বিভিন্ন সংগঠনের সাথে। উল্লেখ্য টেক্সাসে তিনিই প্রথম "বাংলা রেডিও" নামে বাংলা রেডিও স্টেশন চালু করেন। বর্তমানে ব‍্যবসা নিয়ে ব‍্যস্ততার কারণে সময় দিতে না পারলেও, ভালো লাগা আয়োজনগুলোকে নিয়মিত পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন।

কফি পানের আড্ডায় নর্থ আমেরিকা চুরাশিয়ান আয়োজিত আগামী ২২ জুলাই নায়াগ্রায় অনুষ্ঠিতব‍্য চুরাশিয়ানদের মহামিলনের বিষয়েও আলোচনা হয়। এই মহামিলন সফল করার জন্য সবাই তাদের মতামত দেন। বন্ধুদের এই আয়োজনে লিটন আলম স্বপ্রণোদিতভাবে অনুষ্ঠানে স্পন্সর হওয়ার ইচ্ছা প্রকাশ করেন এবং সবাই তা মেনে নেন।

আন্তরিক আড্ডায় মেতে উঠে হাস‍্য রসিকতার মাধ্যমে সকলে যেনো সেই স্কুল জীবনে ফিরে যান। সবাই তাদের স্কুল জীবনের মজার মজার গল্প করতে থাকেন, আর আড্ডা যেন শেষ হবাব নয়।আড্ডায় উপস্থিত ছিলেন এস.এস.সি ৮৪ ব্যাচ নর্থ আমেরিকা গ্রুপের প্রতিষ্ঠাতা শামস্‌ চৌধুরী রুশো, মডারেটর শওকত মির্জা, মডারেটর শেখ ইয়াসমিন, সাবিরা করিম, মাসুদ ভুঁইয়া, গোলাম মোস্তফা, সোহেল সহ আরো অনেকে।