NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

ডিজিটাল প্রযুক্তি কোম্পানিগুলো চীনের সাথে সহযোগিতাও বাড়াতে চায়


ছাই: প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ১১:২৫ এএম

ডিজিটাল প্রযুক্তি কোম্পানিগুলো চীনের সাথে সহযোগিতাও বাড়াতে চায়

 

সম্প্রতি যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন বড় ব্যবসায়ী চীন সফর করেন। বস্তুত, চীনে মার্কিন ব্যবসায়ীদের সফর আগের তুলনায় বেড়েছে।

এদিকে, সম্প্রতি বেইজিংয়ে আয়োজিত হয় প্রথম চীন আন্তর্জাতিক সরবরাহ চেইন মেলা। মেলায় অংশগ্রহণকারী দুই শতাধিক চীনা ও বিদেশী কোম্পানির প্রতিনিধিদের মধ্যে একটি জরিপ পরিচালনা করে সিএমজি। জরিপে পরিচ্ছন্ন শক্তি, স্মার্ট গাড়ি, সরবরাহ চেইন পরিষেবা, ডিজিটাল প্রযুক্তি, ইত্যাদি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। 

জরিপের ফল অনুসারে, ডিজিটাল প্রযুক্তি শিল্পের ৬৩ শতাংশ কোম্পানি বিশ্বাস করে যে, বিশ্বব্যাপী ক্রমবর্ধমান রাজনৈতিক ঝুঁকি চীনে তাদের ব্যবসাকে প্রভাবিত করছে। তবে, এতে চীনে তাদের কর্মকাণ্ড থেমে নেই।

জরিপে অংশগ্রহণকারী ডিজিটাল প্রযুক্তি শিল্পের তিন-চতুর্থাংশ কোম্পানি বিশ্বাস করে যে, ডিজিটাল প্রযুক্তির জন্য বিশ্বের সরবরাহ চেইন আগামী পাঁচ বছরের মধ্যে চীননির্ভর হয়ে উঠবে। এসব কোম্পানি চীনে নতুন অংশীদার ও নতুন অর্ডার পেতে আগ্রহী।
ঝুঁকি আছে জেনেও, চীনের ওপরই বেশি নির্ভর করতে চায় কোম্পানিগুলো। চীনের সাথে সহযোগিতাও বাড়াতে চায় তারা। তাদের বিশ্বাস, বিশ্বব্যাপী ক্রমবর্ধমান ঝুঁকির উৎস চীন নয়। 
সূত্র: ছাই, চায়না মিডিয়া গ্রুপ।