NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

নিউইয়র্কের বৈশাখী রেস্টুরেন্টের প্রধান আতিকের ইন্তেকাল


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ১০:৪২ এএম

নিউইয়র্কের বৈশাখী রেস্টুরেন্টের প্রধান আতিকের ইন্তেকাল



নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্ক সিটির এস্টোারিয়ার ৩৬ এভিনিউর
বৈশাখী রেস্টুরেন্টের প্রধান আবু সুলতান তাহের আতিক (৪৯)
ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন। দু’দিন
আগে তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে জ্যামাইকা হাসপাতালে ভর্তি
করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২০ জুন) দিবাগত
রাত ২টার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তার আকস্মিক
মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে
তিনি মা, শ্বশুর-শ্বাশুরী, বড় ভাই, স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। তার দেশের
বাড়ী ফেনীর বল্লভপুর। 
মরহুম আবু সুলতান তাহের আতিকের নামাজে জানাজা বুধবার (২১
জুন) বাদ জোহর জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়। এদিন
অপরাহ্নে তার মরদেহ নিউইয়র্কের লং আইল্যান্ডের ফারমিংডেল কবর¯’ানে
দাফন করা হয়।
সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম জানান, আবু সুলতান তাহের আতিক
দুই দশকের অধিক সময়ে ধরে নিউইয়র্কে বসবাস করে আসছিলেন। ৭/৮
বছর আগে অন্যান্যের সাথে এষ্টোরিয়ায় গড়ে তোলেন বৈশাখী
রেষ্টুরেন্ট। অল্পদিনের মধ্যে রেস্টুরেন্টটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
কঠোর পরিশ্রমী আতিক এনওয়াওসি এইচআর-এ কাজ করলেও কাজ শেষে
ছুটে যেতেন নিজ ব্যবসা প্রতিষ্ঠান বৈশাখী রেষ্টুরেন্টে। কখনো
বসে থাকতেন না তিনি। সব সময় কিছু না কিছু করতেন। কিন্তু
ভাগ্যের কি নির্মম পরিহাস ২১ জুন ভোর রাত (মঙ্গলবার) সকলকে
কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি।