NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

সান্তাহারে উল্টো টানের মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ১০:৪৮ পিএম

সান্তাহারে উল্টো টানের মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা

এম আব্দুর রাজ্জাক, সান্তাহার, বগুড়া থেকে : বগুড়ার আদমদীঘির সান্তাহারে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জয় জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উল্টো টানের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে।বুধবার ২৮ জুন বিকেল ৬ টার দিকে শহরের রথবাড়ি এলাকা থেকে রশি টেনে সড়ক ঘুরে রাধা মাধম মন্দির প্রাঙ্গনে প্রবেশ করে। এর আগে এদিন সকাল ৯.৩০ মিনিটে  প্রথম ও ২ টায় রথের উল্টো টান অনুষ্ঠিত হয়েছে। তবে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করে ঢাক-ঢোলক বাদ্য, শঙ্খ ও উলুধ্বনি দিয়ে জগন্নাথ-বলরাম-সুভদ্রাকে রথারোহন করানো হয়। এরপর উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হলো জগন্নাথ দেবের বাড়ি ফেরার আনুষ্ঠানিকতা। এতে শহরের প্রায় ৪ হাজার সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ রথের দড়ি টানেন।মন্দির কমিটির সভাপতি প্রদিপ কুমার বলেন, ধর্মীয় মতে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা শোভাযাত্রা সহকারে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে নিজ মন্দির থেকে সপ্তাহকালের জন্য মাসির বাড়ি গমন করেন। তারই ধারাবাহিকতায় গত মঙ্গলবার ২০ জুন মন্দির প্রাঙ্গণ থেকে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয়েছিল রথযাত্রার অনুষ্ঠান মালা। মাসির বাড়ি থেকে আজ তাদের নিজ মন্দিরে ফিরে আসার দিন। তাই এই রথযাত্রার উল্টো টানের আয়োজন। সকল আয়োজনে সার্বিক দায়িত্ব পালন করেছেন মন্দির কমিটির সদস্যরা।