NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

জীবননগরের আন্দুলবাড়ীয়া ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মির্জা লিটন জয়ী


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০১:২৮ এএম

জীবননগরের আন্দুলবাড়ীয়া ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মির্জা লিটন জয়ী

 

 

 

জীবননগর উপজেলার ২ নং আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী মির্জা হাবিবুর রহমান লিটন নৌকা প্রতীক নিয়ে ৫ হাজার ৩ শত ১০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাখাওয়াত হোসেন টেবিল ফ্যান প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৬ শত ৮ ভোট। 

আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৯ টি কেন্দ্রে সকাল আটটা থেকে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীন ভাবে ভোটগ্রহণ চলে বিকেল চারটা পর্যন্ত।

 

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ভোটার ২২ হাজার ৯৫০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৬৫৮ জন ও নারী ভোটার ১১ হাজার ২৯২ জন। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ৪৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

জীবননগর উপজেলা নির্বাচন অফিসার মেজর আহম্মেদ বলেন,সকাল থেকে এই ইউনিয়নে সুন্দর,সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।কোথাও কোনপ্রকার অপ্রীতিকর ঘটনা শুনতে পাওয়া যায় নি।ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।