NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

বিএনপির সমাবেশ এক দিন পিছিয়ে নয়াপল্টনে করার ঘোষণা


খবর   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ১০:১৬ পিএম

বিএনপির সমাবেশ এক দিন পিছিয়ে নয়াপল্টনে করার ঘোষণা

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে সমাবেশ এক দিন পিছিয়ে দেওয়ার কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে সমাবেশ এক দিন পিছিয়ে দেওয়ার কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়েছবি: মোহাম্মদ মোস্তফা  বিএনপি আগামী শুক্রবার বেলা দুইটায় ঢাকার নয়াপল্টনে সমাবেশ করবে। আজ বুধবার রাত নয়টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  বৈঠক শেষে লিখিত বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘আমরা আশা করি, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে চলমান গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত এই মহাসমাবেশ অনুষ্ঠানে সরকার কিংবা সরকারের কোনো প্রতিষ্ঠান বাধা সৃষ্টি করবে না।’   বিএনপি ঢাকার নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনে অথবা সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল বৃহস্পতিবার সমাবেশ করতে চেয়েছিল। তবে সমাবেশের স্থান নিয়ে পুলিশের অনুমতি পায়নি দলটি। বরং পুলিশের পক্ষ থেকে তাদের ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনালের পাশে গোলাপবাগ মাঠে সমাবেশ করার পরামর্শ দেওয়া হয়।  বিষয়টি নিয়ে সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে বসেন।

সেখানে সমাবেশ পিছিয়ে শুক্রবার করার সিদ্ধান্ত হয়।  মির্জা ফখরুল বলেন, ‘মহাসমাবেশ অনুষ্ঠানের কথা ২৩ জুলাই ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কর্তৃপক্ষকে অবহিত করেছি। মহানগর পুলিশ কর্তৃপক্ষ আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে উচ্চ আদালতের আপত্তি এবং কর্মদিবসে নয়াপল্টনে মহাসমাবেশ অনুষ্ঠানে জনদুর্ভোগের অজুহাতে আপত্তি জানিয়েছে। যদিও ইতিপূর্বে সোহরাওয়ার্দী উদ্যানে এবং কর্মদিবসে নয়াপল্টনে অসংখ্য সমাবেশ–মহাসমাবেশ অনুষ্ঠানের দৃষ্টান্ত রয়েছে।’  বিএনপি বরাবরই শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী দাবি করে মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক মূল্যবোধে দৃঢ়ভাবে বিশ্বাসী বিএনপি শান্তিপূর্ণভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার চলমান আন্দোলনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২৭ জুলাইয়ের পরিবর্তে ২৮ জুলাই সাপ্তাহিক ছুটির দিনে বেলা ২টায় নয়াপল্টনে পূর্বঘোষিত মহাসমাবেশ করবে।  বিএনপির পক্ষ থেকে বলা হয়, নির্বাচন সামনে রেখে আয়োজিত যেকোনো গণতান্ত্রিক কর্মসূচি বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টাকে দেশবাসী সুষ্ঠু নির্বাচন আয়োজনে বাধা সৃষ্টি হিসেবেই দেখবে এবং এমন অপচেষ্টায় নিয়োজিতদের গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনে বাধা সৃষ্টিকারী হিসেবেই গণ্য করবে।