NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত Bangladesh Permanent Mission to the UN observed the ‘International Mother Language Day’ সাখাওয়াত মুখ খুললেন , ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন কেবিনেট ছিল একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী The Politics of a “Golden Age”: Trump’s Address and America’s Deepening Divide - Akbar Haider Kiron
Logo
logo

জানালার বাইরে  ---জাকিয়া রহমান


--জাকিয়া রহমান প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ০২:৫৮ পিএম

জানালার বাইরে    ---জাকিয়া রহমান

 


 

 

জানালার বাইরে- 

আমার বাগানের সবুজ ছন্দ লহরী,

পাখির পিউ কথা, তিতলির রঙ বাহারি-

আধীর ডানার উড়ন্ত ভালবাসায়।   

ছোট চারাগাছগুলি এখন আমাকে ডিঙ্গিয়ে,   

ধেঁয়েছে নীলাকাশ ছোঁয়ার বাসনায়। 



 

শুধু ওরা নেই! নেই হাসি প্রানবন্ত!  

কোন আবলতাবল বোল আর হয়না উচ্চারিত।  

মনে হয়, 

যেন সময়টা আটকে গেছে জানালার বাইরে-

যখনই তাকাই চোখ তুলে দীর্ঘশ্বাস নিংড়ে 

মনে হয় যেন জানালার বাইরে আছে কোলাহল, 

খোকা খুকির সে আনন্দ হাসি এখনো প্রাঞ্জল।   

বারে বারে শুধু দৃষ্টি ছুঁড়ে ধাই,  

নির্জন ঘরের জানালার বাইরে তাই-  

শুনতে পারি যেন সে সব কথোপকথন।  

আমার সময়টা ছিল যুবক যখন!  



 

আজ আমি একা নির্জন ঘরে,   

খেলনা পিয়ানোর বাজনা শুনতে চাই দিনমান।  

খোলা জানালার বাইরে আমার স্মৃতির পাতায় বিদ্যমান,

ভেসে ওঠে আবার সব কিছু যেন, স্মৃতি ভরা আঁচলায়।  

নীরবতো নয়, কোলাহল আর খিলখিল হাসি এখনো উছলায়।  

রয়েছে এখনো জীবন্ত আমার শূন্য ঘরে,  

জীবন ধেঁয়ে চলে সময় নামক যুবকের করে-  

যদিও আমার শূন্য ঘরের জানালার বাইরে অতীতের লব্ধ! 

সে হাসি তামাশা খুনটুসি কিছুতো হয়নি নিস্তব্ধ!