NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভায় প্রধানমন্ত্রী

বিএনপি এখন কেন তত্ত্বাবধায়ক সরকার চাইছে


খবর   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ১০:১৭ পিএম

বিএনপি এখন কেন তত্ত্বাবধায়ক সরকার চাইছে

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন রেখে বলেছেন, আওয়ামী লীগ কী অপরাধ করেছে যে পদত্যাগ করতে হবে। ক্ষমতায় থেকে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার দিতে চায়নি, এখন কেন আন্দোলন করছে সারাদিন।  শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভার সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।  তিনি বলেন, গ্যাস বেচার অঙ্গীকার করে সরকারে এসেছিল বিএনপি। দেশের সম্পদ বেচে ক্ষমতায় আসার লোভ নেই আওয়ামী লীগের। সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে দলের কার্যনির্বাহী সংসদের বৈঠক শুরু হয়।  বৈঠকের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সুযোগ থাকার পরও বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করেনি। এখন তারা কেন তত্ত্বাবধায়ক সরকার চাইছে।

ভোট চুরি করলে দেশের মানুষ মেনে নেয় না, খালেদা জিয়ার পদত্যাগই তার প্রমাণ। তিনি বলেন,  আওয়ামী লীগ কী অপরাধ করেছে? বিএনপি কেন এক দফার কথা বলছে। যারা স্বজন হারা তাদের জবাব কি খালেদা জিয়া দিতে পারবেন?  বিএনপি দেশের মানুষকে কী দিতে পেরেছে? তিনি আরো বলেন, বাংলাদেশকে আবার অন্ধকার যুগে ফেরাতে চায় বিএনপি। বিএনপির অত্যাচারের শিকার দেশের সকল স্তরের মানুষ। যারা দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করেছে তাদের মুখে এখন নীতির কথা শুনতে হয়।  শেখ হাসিনা বলেন, বিএনপির মতো অত্যাচারের পথে হাঁটেনি আওয়ামী লীগ। ২১শে আগষ্টের হামলার আলামত পর্যন্ত রাখতে দেয়নি। এখনও বিএনপির নেতারা আমাকে সরাসরি হত্যার হুমকি দিচ্ছে।  সভায় আসন্ন নির্বাচন, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিষয়ে আলোচনা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।