NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

প্যারিসের গল্প- আবু নছর


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৩:০৮ পিএম

প্যারিসের গল্প- আবু নছর

ব্যাস্ত এলাকায় প্যারিসের ফুটপাতে সুন্দর আম দেখেই এগিয়ে গেলাম, রুমার পছন্দ তাই।ভালো কিনা জিজ্ঞেস করতেই, বিক্রেতা ছুরি দিয়ে কেটে একটু টেষ্ট করতে বলল।আমার না না মধ্যেও রুমাকে দিল। অনেক মিষ্টি আম। তিনি বলে উঠলেন বাংলায় আপনারা মনে হয় বাংলাদেশী, নিয়ে যান অনেক মজার আম।প্রতিটা এক টাকা করে।অন্য কাষ্টমারের সাথে কথা বলতে থাকার সুযোগে না জানিয়ে ছবি তুললাম।আমার বৈশাখ না করে ছিল না জানিয়ে ছবি তুলতে।বাংলাদেশী দেখে সাহসটা করেছি।পরে সুন্দর ছবি তুলতে আবেদেন করতেই না না বলে সরে গেল।বলতে থাকলো না জানিয়ে একজন ভিডিও করে তার ছবি ভাইরাল করার কথা। দেশ থেকে লোকে তাঁকে পাঠিয়েছে তাও আমাকে খুঁজে দেখালেন।আমি জিজ্ঞেস করেছি কোন খারাপ কিছু কি লিখেছে।বলেছে না।শুনুন, সব ভালো বলেছে।এর পর অনেক কিছু জানলাম। না, আমি ভিডিও করবো না।ছবি তুলে ফেইচ বুকে দিব।ভাইরাল হবে না, জানালাম।ফেইচ বুকে আমার জগত ছোট।আমাকে জোর করে কিছু একটা দিতে চাইল ফলমুল।সকালে চলে যাব,বাসায় অনেক খাবার জানালাম।সিলেটের মানুষ সালিক সাহেব।অনেক বড় আত্মার মানুষ।বয়স বেশী না।অল্প বয়সে এসেছেন।১০ বছর দেশে যাননি।কাগজ হতে আসলেই যাবেন।সান্তনা, আর পরামর্শ দিলাম।অঢেল দোয়া তাঁর জন্য।জানি, দেশে গেলে ফিরে এসে আর ফলের দোকান তিনি বিশীদিন করবেন না।এমন উদ্দম সৎ সাহসী মানুষের অগ্রযাত্রা কোনদিন থেমে থাকবেনা।আর দেখা না হঊক তবুও দোয়া করি ,আপনি জীবন যুদ্ধে সুন্দর ভাবে জিতুন।( এখানে ভাষাগত সমস্যা।ইংরেজী বুঝার লোক পাওয়া যায়না তেমন। বাংলাদেশী এই প্রথম কাউকে দেখলাম তাই তার প্রতি এত আগ্রহ) আর একটা দৃশ্যে দেখলাম খোলা আকাশের নীচে ব্যস্ত লোকালয়ে লাইন ধরে টেবিলে বসে চুল কাটা।আমাদের দেশেও কি এখন তা ভাবা যায়।