NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

চট্টগ্রামে বাইক দুর্ঘটনায় বান্ধবীসহ ছাত্রলীগ নেতার মৃত্যু


খবর   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ১০:৫৩ পিএম

চট্টগ্রামে বাইক দুর্ঘটনায় বান্ধবীসহ ছাত্রলীগ নেতার মৃত্যু

 চট্টগ্রাম নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় বান্ধবীসহ চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন। সোমবার রাত (২০ আগস্ট) সোয়া দশটার দিকে ফ্লাইওভারের ওয়াসা থেকে জিইসি মোড়ের মধ্যবর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।    িহতরা হলেন- চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য আল ইমরান ইফতি (২৩)  ও তাঁর বান্ধবী নাহিদা সুলতানা (২১)। এদের মধ্যে আল ইমরান নগরের সদরঘাট থানার মাদার বাড়ির দারোগার হাট এলাকার ইউনুস মোল্লার পুত্র। আর নাহিদা সুলতানা  কক্সবাজার জেলার চকরিয়ার রাসেল চৌধুরীর মেয়ে। ইমরান সিটি কলেজের স্নাতক পাস কোর্সের শিক্ষার্থী। নাহিদা সুলতানা নগরীর হালিশহরের মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা শেষ বর্ষের ছাত্রী।

  এই বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা  জানান, ফ্লাইওভারের ওয়াসা-জিইসি অংশের মধ্যে দ্রুতগতির মোটরসাইকেল ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী তরুণ-তরুণী মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।