NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

বন্ধু দিবস প্রতিদিন -জাকিয়া রহমান


জাকিয়া রহমান প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০২:১১ এএম

বন্ধু দিবস প্রতিদিন  -জাকিয়া রহমান

বন্ধু দিবস প্রতিদিন

-জাকিয়া রহমান 



 

আমার কাছে তো বন্ধু দিবস প্রতিদিন,  

কেন শুধু বেছে নিতে হবে একটি দিন? 

কেউ কি আমাকে বলতে পারে?  

খাঁটি বন্ধু পাওয়া বড়ই কঠিন কথা, 

বন্ধু হওয়াও বড়ই কঠিন কথা। 

সবাই তো লাভ ক্ষতির ধার ধারে! 



 

জীবনটা যেন এক হার জিতের দাঁড়িপাল্লা, 

স্বাবলম্বিতা আনে ধন দৌলতের হল্লা।  

কোন পদে আসীন কে বিত্তশালী? 

সেটাই মুখ্য, হারিয়ে বন্ধুত্ব ভরসা।   

অল্প বয়সে বন্ধু গাঁথার রয় না দিশা।   

যখন মনে থাকে না কালি! 



 

তখন দুনিয়া অচেনা, নেই দায়িত্ব-

চিন্তাহীন মন স্বার্থে হয় না নিয়ন্ত্রিত।   

মন আঙ্গিনায় কত ছিল বন্ধু!  

এখনো আনাগোনা আবছায়া সে স্মৃতি- 

ধোঁয়াশা জীবনে সঙ্কুচিত পরিমিতি।   

যেন পাথুরে অস্তিত্বতের সিন্ধু!  

 

 

 

আজ ব্যস্ততার আড়ালে সবাই হই বন্দি-      

নিজ গন্ডি সম্প্রসারণ হলে ভাবি ফন্দি।  

এমনিতও আজ ধরার রীতি!  

তাই নিবেদন বন্ধু দিবস হোক না প্রতিদিন-  

এই অঙ্গনে সবাই বন্ধু হই মিলিত নিত্যদিন। 

একসাথে গাই বন্ধুত্ব-গীতি!