NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে মুজিব কর্নারের উদ্বোধন!


Abdur Razzak প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৬:৩৫ এএম

বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে মুজিব কর্নারের উদ্বোধন!

এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :


বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ‘মুজিব কর্নার’। শনিবার রাত ৮টার দিকে মুজিব কর্নারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর পরিকল্পনা ও বাস্তবায়নে এ কর্নারের উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন। উদ্বোধনকালে তিনি বলেন, ‘ছোট পরিসরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন তুলে ধরা হয়েছে এই মুজিব কর্নারে। এটি চমৎকার উদ্যোগ। শুধু পুলিশ নয় সর্বস্তরের জনগণ যখন এই কার্যালয়ে সেবা নিতে আসবেন তখন তারা সবাই মুজিব কর্নারের মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন। এই মহতী উদ্যোগের জন্য পুলিশ সুপারসহ তার টিমকে ধন্যবাদ জানাই।’ মুজিব কর্নারে মূলত ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা, ১৯৬৯ সালের আগরতলা ষড়যন্ত্র ও জাতির পিতার বঙ্গবন্ধু উপাধি অর্জন, ১৯৭১ সালে স্বাধীনতা ঘোষণা ও ১৯৭২ সালে তাঁর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া জাতি পিতার দুর্লভ ছবিও স্থান পেয়েছে এই মুজিব কর্নারে।

উদ্বোধনকালে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) হেলেনা আকতার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম, শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার তানভীর হাসান, গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী, ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ ও সদর থানার ওসি সেলিম রেজা উপস্থিত ছিলেন।