NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

ছাতিয়ানগ্রামে বেডো সমৃদ্ধি কর্মসূচি, স্বাস্থ্য ক‍্যাম্পের শুভ উদ্বোধন


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০৩:৩৮ এএম

ছাতিয়ানগ্রামে বেডো সমৃদ্ধি কর্মসূচি, স্বাস্থ্য ক‍্যাম্পের শুভ উদ্বোধন

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বগুড়া জেলার  আদমদিঘী উপজেলার ০১ নং ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ছাতিয়ানগ্রাম বালিকা উচ্চ বিদ‍্যালয়ে (১৪ অক্টোবর শনিবার ) সকাল ১০ ঘটিকায় বেডো সমৃদ্ধি কর্মসূচি, স্বাস্থ্য সেবা ও পুষ্টি কাযক্রমের আওতায় একদিনের  স্বাস্থ্য ক‍্যাম্পের শুভ উদ্বোধন এবং সভাপতিত্ব  করেন বাংলাদেশ আওয়ামী লীগ আদমদিঘী উপজেলা শাখার সহ- সভাপতি  এবং ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবূু। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. তানিম আহমেদ  নির্বাহী পরিচালক বেডো।এছাড়াও  উপস্থিত ছিলেন এ এইচ এম সাইফুল ইসলাম সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী বেডো ছাতিয়ানগ্রাম, আওয়ামী লীগের সভাপতি  শেখ জালাল উদ্দিন, ডা, রহুল আমিন সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা, সোহেল রানা ব‍্যবস্হাপক বেডো জেনারেল হাসপাতাল, ডা, সামান আরাফাত চৌধুরী মেডিসিন বিশেজ্ঞ, ডা. ওহিদুজ্জামান শিশু বিশেজ্ঞ, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক  ফজলে রাব্বি, ইউপি সদস্য  আনোয়ার হোসেন জীবন, বগুড়ার সাংবাদিক  এম আব্দুর রাজ্জাক, এছাড়াও স্বাস্থ্য সেবিকাদের মধ্যে  উপস্থিত ছিলেন জেসমিন  আকতার, ফেন্সী আকতার, রুমা আকতার।এছাড়াও সুবিধা ব‍‍ঞ্চিত মানুষের দার গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে  দিতে বেডো জেনারেল হাসপাতাল রয়েছে। সেখানে বিশেজ্ঞ ডা. দ্বারা মাত্র ২০০ ফি দিয়ে নিয়মিত দেখছেন এবং  সকল প্রকার  অপারেশন করছেন। আজ এ অনুষ্ঠানে মাত্র ১০ টাকা ফি দিয়ে এবং বেডো সমৃদ্ধি স্বাস্থ্য কার্ড ধারীদের মাঝে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। আজ প্রায় ৩ শতাধিক মানুষের মাঝে চিকিৎসা প্রদান করেন বেডো  সমৃদ্ধি, স্বাস্থ্য সেবা ও পুষ্টি কাযত্রম আওতায় স্বাস্থ্য ক‍্যাম্প। সহযোগিতায় : পিকেএসএফ।