NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

নজরুল একাডেমী অব ইউএসএ'র ১০ বছর পূর্তি ও নজরুল জয়ন্তী উদযাপন


আজিজুল হক প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৮:৫৮ এএম

নজরুল একাডেমী অব ইউএসএ'র ১০ বছর পূর্তি ও নজরুল জয়ন্তী উদযাপন

গতকাল [ শনিবার, অক্টোবর ১৪, ২০২৩ ] নজরুল একাডেমী অব ইউএসএ'র ১০ বছর পূর্তি ও নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে নগরীর কুইন্সের মেরি লুইস একাডেমী অডিটোরিয়ামে একটি মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল lসন্ধ্যা ৬:০০ টায় সাংস্কৃতিক সম্পাদিকা ও উপস্থাপিকা ডানা ইসলামের উদ্বোধনী ঘোষণার পর প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক জনাব শাহ আলম দুলালের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে রাত ১১:৩০ মিঃ এ সভাপতি জনাব মোহাম্মদ কিউ জামানের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সমাপ্ত হয় l

'বিশ্বায়নে নজরুল' শিরোনামে আলোচনায় অংশগ্রহণ করেন ডঃ গুলশান আরা কাজী, কাজী বেলাল, ডঃ ম্যাকডরমেট এবং ডঃ উইনস্টন ল্যাংলি l সঞ্চালনায় ছিলেন প্রফেসর ডঃ জিয়াউদ্দীন আহমেদ l'ফিরে দেখা' শিরোনামে নজরুল একাডেমীর ১০ বছর এর ওপর স্মৃতিচারণ করেন প্রতিষ্ঠাকালীন ভাইস প্রেসিডেন্ট অধ্যক্ষ আজিজুল হক, কবি-লেখক এবিএম সালেহ উদ্দিন ও সিনিয়র সাংবাদিক মাহমুদ খান তাসের l সঞ্চালনায় ছিলেন প্রিতিষ্ঠাকালীন অন্যতম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল মালেক l

বাংলাদেশ পারফর্মিং আর্টস [ বাফা ]'র শিল্পীরা নৃত্য পরিবেশন করেন l নাহরীন ইসলাম 'সৃষ্টি সুখের উল্লাসে' আর মেহের কবির 'বিদ্রোহী' কবিতা আবৃত্তি করেন l বিদ্রোহী কবিতার ওপর নৃত্য পরিবেশন করেন নীলা জারিন lনতুন প্রজন্মের শিল্পী সৌভিত রয় চৌধুরী, ঋতুজা ব্যানার্জী, সৃজিতা হিয়া ও ঋতিকা ব্যানার্জী সংগীত পরিবেশন করে l

নজরুল একাডেমীর নিজস্ব শিল্পীদের পরিবেশনা 'ঊষার দুয়ারে হানি আঘাত' এ অংশগ্রহণ করেন নার্গিস রহমান, হাফিজা বেগম, শিরিন আহমেদ, মোহাম্মদ নজরুল ইসলাম, রুমা আলম, সৌভিত রয় চৌধুরী, ডঃ রুমা চৌধুরী, নার্গিস বেগম, ঋতুজা ব্যানার্জী, প্রিয়া প্রিয়াঙ্কা, ফারহানা তুলি, ডানা ইসলাম ও শাহ আলম দুলাল l একক পরিবেশনায় ছিলেন প্রিয়া প্রিয়াঙ্কা, জারিন মাইশা, ফারহানা তুলি ও লিমন চৌধুরী l পরিচালনায় ছিলেন লিমন চৌধুরী lতিনজন প্রথিতযশা ব্যক্তিকে নজরুল একাডেমীর ক্রেস্ট প্রদান করা হয় l অস্ট্রেলিয়া থেকে আসা এসময়ের অন্যতম শ্রেষ্ঠ নজরুল সঙ্গীত শিল্পী ডঃ নিরুপমা রহমান সর্বশেষ আকর্ষণ হিসেবে উল্লেখযোগ্য সংখ্যক নজরুল সঙ্গীত পরিবেশন করেন lনজরুল একাডেমীর এক দশক পূর্তি ও নজরুল জয়ন্তীর এই মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখার মানসে 'সৃষ্টি সুখের উল্লাসে' নামে একটি স্মরণিকা প্রকাশ করা হয়েছে l পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রথিতযশা কবি, সাহিত্যিক, সাংবাদিক, লেখক, প্রাবন্ধিক, ছড়াকার তাঁদের মূল্যবান লেখা পাঠিয়ে স্মরণিকাকে সমৃদ্ধ করেছেন l সম্পাদনায় ছিলেন অধ্যক্ষ আজিজুল হক lবৃষ্টিবিঘ্নিত দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও নিউ ইয়র্ক ছাড়াও ট্রাই-স্টেট ও উত্তর আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক দর্শক সমাগম হয়েছিল l নজরুল একাডেমী ইউএসএ'র পক্ষ থেকে কার্য নির্বাহী কমিটির সদস্য, সর্বস্তরের সাধারণ সদস্য, নজরুল ভক্ত সকল শুভানুধ্যায়ী, পৃষ্ঠপোষক, শিল্পী, কলা-কুশলী, নেপথ্যের কুশীলব ও দর্শক শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা জানাই l