NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী উবার চালক নিহত


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০২:২১ পিএম

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী উবার চালক নিহত


নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী উবার
চালক নিহত হয়েছে। তার নাম রাকিবুল হাসান (২৪)। সিটির
ব্রæকলীনের বেল্ট পার্কওয়েতে সোমবার (১৬ অক্টোবর) দিবাগত
অনুমানিক রাত সাড়ে ১০টার দিকে এই দূর্ঘটনা ঘটে। এতে
হাসানের গাড়িসহ তিনটি গাড়ির সংঘর্ষ ঘটে। মৃত রাকিবুল
হাসানের দেশের বাড়ি নোয়াখালী জেলায় সোনাইমুড়ী উপজেলায়। সে
ব্রæকলীনের বায়তুল হামদ মসজিদের খাদেম আবুল কাসেমের ভাগিনা।
তার অকাল মৃত্যুতে বাংলাদেশী কমিউনিটিতে গভীর শোকের ছায়া
নেমে এসেছে। 
জানা যায়, হাসান কুইন্স বাউন্ড বেল্ট পার্কওয়ের পূর্বদিকে টয়োটা
প্রিয়েস চালাচ্ছিলেন। এসময় তার পিছন থেকে দ্রুত গতিতে আসা
বিএমডাবলিউর চালক হাসানের গাড়িতে ধাক্কা দেন। এতে হাসানের
গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনায় গুরুতর আহত হাসানকে স্থানীয় 
লুথারান মেডিকেল সেন্টারে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসক
তাকে মৃত ঘোষণা করেন। দূর্ঘটনায় রাকিবুল হাসানের গাড়িটি
দুমরে-মুচরে যায়।
এদিকে দূর্ঘটনার শিকার অপর দুই গাড়ির চালকে স্থানীয় হাসপাতালে
ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। তবে এই
ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার দেখানো হয়নি।