NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

মুজিব’ সিনেমা বন্ধে লিগ্যাল নোটিশের কথা হেসে উড়িয়ে দিলেন পর্দার ‘বঙ্গমাতা’ তিশা


খবর   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ১০:০৫ এএম

মুজিব’ সিনেমা বন্ধে লিগ্যাল নোটিশের কথা হেসে উড়িয়ে দিলেন পর্দার ‘বঙ্গমাতা’ তিশা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব এর চরিত্রে চমৎকার অভিনয় করে দর্শকদের প্রশংসায় ভাসছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। কিন্তু এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলা সিনেমাটির প্রদর্শনী বন্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সে সম্পর্কে সংবাদমাধ্যমের পক্ষ থেকে তিশার মন্তব্য শুনতে চাইলে হেসে উড়িয়ে দিলেন। নুসরাত ইমরোজ তিশা অনলাইনকে বলেন, ‘কতকিছুর জন্যই তো আইনি নোটিশ পাঠানো হয়’ মোস্তফা সরয়ার ফারুকীর নাম উল্লেখ করে তিশা আরো বলেন ‘সরোয়ারকেও তো কত নোটিশ পাঠানো হয়’।

 ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগালের ‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা।   বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা শুক্রবার (১৩ অক্টোবর) সারা দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে।    ২০২১ সালের জানুয়ারির শেষদিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুট শুরু হয়। সিনেমাটিতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি।