NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

সিল্ক রোড আন্তর্জাতিক মেলার উদ্বোধনীতে ইয়াং চিয়ে ছি


মশিউর আনন্দ প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৩:৩৮ এএম

সিল্ক রোড আন্তর্জাতিক মেলার উদ্বোধনীতে ইয়াং চিয়ে ছি

 

 

নিউইয়র্ক বাংলা আন্তর্জাতিক:রোববার (১৪ ই আগস্ট) ষষ্ঠ সিল্ক রোড আন্তর্জাতিক মেলা বা চীনের পূর্ব ও পশ্চিমাঞ্চলের সহযোগিতা ও বিনিয়োগ ব্যবসা-সভা সিয়ান আনে উদ্বোধন হয়েছে। 

 

চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও কেন্দ্রীয় বিদে-বিষয়ক কমিটির কার্যালয়ের মহাপরিচালক ইয়াং চিয়ে ছি উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন।ভাষণে ইয়াং চিয়ে ছি বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং’র ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ উত্থাপনের ৯ বছরে এ উদ্যোগের বাস্তব গুণগত মান সম্পন্ন উন্নয়ন ও সাফল্য সাধিত হয়েছে। ‘এক অঞ্চল, এক পথ’ সংশ্লিষ্ট যৌথ নির্মাণকাজ বিশ্বের জনপ্রিয় গণ-পণ্য ও আন্তর্জাতিক সহযোগিতার প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যা আরও প্রাণবন্ত শক্তি ও আকৃষ্ট শক্তি দেখিয়েছে। 

 

তিনি বলেন, চীন বিভিন্ন পক্ষের প্রতি একে অপরকে সহযোগিতা করে বর্তমান কঠিনতা কাটিয়ে উঠে মানবজাতির প্রাণ ও স্বাস্থ্য রক্ষা করার পাশাপাশি পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার ভিত্তি সুসংহত করা এবং সহযোগিতার নতুন খাত সম্প্রসারণ করছে। সবার উচিত যত দ্রুত সম্ভব বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি পুনরুদ্ধার বেগবান করা, ‘এক অঞ্চল, এক পথ’কে বিশ্বের কল্যাণে উন্নয়নের বেল্ট এবং বিভিন্ন দেশের জনগণের সুখী পথে পরিণতি করা। 

 

ইয়াং চিয়ে ছি আরও বলেন,  চীন পরস্পরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, সমতা ও উপকারিতা এবং সহযোগিতার মাধ্যমে উভয়ের অর্জনের ভিত্তিতে সকল দেশের সঙ্গে সুষ্ঠু সহযোগিতামূলক সম্পর্ক উন্নয়ন করতে ইচ্ছুক। বিভিন্ন দেশের জনগণের সাথে তাদের স্বাধীন উন্নয়নের পথে এগিয়ে চলা, বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন সাধনে যৌথ প্রচেষ্টা চালাতে চায় বেইজিং। তাছাড়া, চীন দেশের সার্বভৌমত্বের নিরাপত্তা এবং ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। কোনো শক্তি চীনের সম্পূর্ণ ঐক্য এবং চীনা জাতির মহান পুনরুত্থান বাস্তবায়নের প্রবণতাকে বাধাগ্রস্ত করতে পারবে না।প্রধান অতিথি দেশ হিসেবে উজবেকিস্তানের উপপ্রধানমন্ত্রী ভিডিও লিঙ্কের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন।