NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

বগুড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ০৯ জুন, ২০২৬, ০৩:১৯ এএম

বগুড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : (০৯ ডিসেম্বর শনিবার ) সকাল ০৯ ঘটিকায় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে "আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৩" এর দিনব্যাপী আয়োজনের শুভ উদ্বোধন ঘোষণা করেন বগুড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট  সাইফুল ইসলাম।এরপর তিনি  বগুড়া শহরের সাতমাথায় দুর্নীতিবিরোধী সচেতনতামূলক র‍্যালি ও মানববন্ধনে অংশগ্রহণ করেন সকাল ১০ ঘটিকায় বগুড়া জেলা পরিষদ অডিটরিয়ামে দুর্নীতিবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, বিপিএম (সেবা), পিপিএম; বগুড়া জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম, জাহাঙ্গীর আলম, উপপরিচালক, দুর্নীতি দমন কমিশন বগুড়া, ফিরোজা পারভীন, উপজেলা নির্বাহী অফিসার, বগুড়া সদর;  অধ্যাপক মোহাম্মদ আব্দুর রশিদ সভাপতি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, বগুড়া; জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, টিআইবি এবং অন্যান্য এনজিও প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, বিএনসিসি, জেলার বিভিন্ন পেশাজীবি নাগরিক সমাজ,সাংবাদিকবৃন্দ এবং দুর্নীতি দমন কমিশন, জেলা প্রশাসন ও জেলার অন্যান্য অফিসের কর্মকর্তাবৃন্দ।  "উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ" এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে দুর্নীতিকে সম্মিলিত ভাবে প্রতিরোধ করার অঙ্গীকার করা হয়।