NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

বগুড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ০৯ জুন, ২০২৬, ০৩:১৮ এএম

বগুড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : (১৪ ডিসেম্বর, বৃহস্পতিবার )  ৪ ঘটিকায় শহিদ বুদ্ধিজীবী দিবস, ২০২৩ উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে বগুড়া সদর উপজেলার ফাঁপর ইউনিয়ন পরিষদে অবস্থিত বধ্যভূমির উপর নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, প্রদীপ প্রজ্জ্বলন ও পার্শ্ববর্তী চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম।এছাড়াও  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম (সেবা), পিপিএম, পুলিশ সুপার, বগুড়া (সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); ডা. মোহাম্মাদ শফিউল আজম, সিভিল সার্জন, বগুড়া; বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবলু, সাবেক জেলা কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ইউনিট কমান্ড, বগুড়া;  মেহেদী হাসান, চেয়ারম্যান, ফাঁপোড় ইউনিয়ন পরিষদ।উক্ত অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন ফিরোজা পারভীন, উপজেলা নির্বাহী অফিসার, বগুড়া সদর।

প্রথমে শহীদ বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে সম্মানিত অতিথিবৃন্দ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ও পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করেন।