NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

জীবননগরে অবৈধভাবে ভৈরব নদীর মাটি বিক্রির অপরাধে বহুল আলোচিত মাটি বাবলু ওরফে বাবলু কে ১ লক্ষ টাকা জরিমানা


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০৫:৫৬ এএম

জীবননগরে অবৈধভাবে ভৈরব নদীর মাটি বিক্রির অপরাধে বহুল আলোচিত মাটি বাবলু ওরফে বাবলু কে ১ লক্ষ টাকা জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ভৈরব নদীর মাটি অবৈধভাবে কেটে বিক্রির অপরাধে ২ জনকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার মনোহরপুর গ্রামের কাবুলের চর এলাকার ভৈরব নদীর মাটি অবৈধভাবে উত্তোলন করে বিক্রি করা হচ্ছে এমন খবর পেয়ে বুধবার(২৪ জানুয়ারি) দুপুর ১২ টায় অভিযান পরিচালনা করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র।

অভিযানে অবৈধভাবে ভৈরব নদীর মাটি কেটে বিক্রির সত্যতা প্রমাণিত হওয়ায় উপজেলার মনোহরপুর গ্রামের রবিউল ইসলামের পুত্র বহুল আলোচিত বাবলুর রহমান ওরফে মাটি বাবা ওরফে মাটি বাবলু ও জসিম উদ্দিন নামের দুইজন কে ৫০ হাজার করে মোট ১ লক্ষ টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এসময় মাটি বহন করার কাজে ব্যবহৃত ট্রাক্টর জব্দ করা হয়।