NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

শারদ প্রভাতে এসেছিলো ভাদ্র -         ফারুক সরকার


ফারুক সরকার প্রকাশিত:  ২৩ এপ্রিল, ২০২৬, ০৮:২৩ পিএম

শারদ প্রভাতে এসেছিলো ভাদ্র  -         ফারুক সরকার

 

শারদ প্রভাতে এসেছিলো ভাদ্র

-         ফারুক সরকার

 

বর্ষার মাস কেটে যেতেই ছুটে এলে তুমি ভাদ্র৷ 

 

শারদ প্রভাতে এনে দিলে বেলিঝরা সকাল,

প্রণয়িনীর পা ধূয়ে দূর্বাঘাসে শিশিরের ফোঁটায় -

শিউলি বিছানো পথে হেসে গেয়ে

বেলি আর বকুলে বেঁধে দিলে আমার

অনন্দিতার মনচুরি খোঁপাটি আবার।

 

ইলশেগুঁড়ি বৃষ্টি আসুক, আসুক যত খুশী

আর ডাকুক লোকে পচা ভাদ্দর।

আমি দেখি পঞ্চবেনীর তীরে তোমার

দোলনায় কাশফুলের সাদা প্রতিভাস।

আর আকাশে নরম নীলে ছুঁয়ে ভাসা

শুভ্র মেঘের দল বেয়ে যায়

ভাদুরের সাদা মেঘের ভেলা।

 

বিলাসী হাওয়া নৌকার পালে ফিরে

যায়, গায় তালপাকা গরমের গাথা।

কচি ধান হেলেদুলে কাটায় কৈশর

আর রৌদ্র ছায়ায়  লুকোচুরি খেলা।

 

দোলনচাঁপা বকুল শালুক পদ্ম জুঁই

কেয়া আর মাধবি মল্লিকা মালতি

অক্লান্ত ইস্তাহার জানায় তোমার।

ডুমুড় পেয়াড়া তাল পাকে বিনে ছুতোয় ।  

আমড়া গাছে উঠে বেকে তক্ষক, ডাকে

বলে কি কৃষ্ণপক্ষের অষ্টমীর কথা?

 

স্বপ্ন ভেঙ্গে চেয়ে দেখি

ভাদুরে শ্যামল, স্নিগ্ধ, সুনীল শান্তনা নেই আর।

নদী নালা পুকুর ডোবা, ক্ষেত - সাথে

আবাদি জমি, নিজের আয়ত্তে নিয়ে মানুষ আজ

অট্টালিকার সার্বভৌম রাজকুমার।

 

কাঁদো তুমি ভাদ্র, আমার বিশ্বাস

প্রকৃতি এখন মুক্ত নয় মোটেও –

সে মানুষেরই বন্দী দাস!

 

১৯শে অগাষ্ট, ২০২২

সিল্কেবোর্গ, ডেনমার্ক