NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

যুক্তরাষ্ট্র বিএনপি’র অনুষ্ঠানে সভাপতিত্ব করা নিয়ে বাদ-প্রতিবাদ ও উত্তেজনা


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৪:৫৬ পিএম

যুক্তরাষ্ট্র বিএনপি’র অনুষ্ঠানে সভাপতিত্ব করা নিয়ে বাদ-প্রতিবাদ ও  উত্তেজনা

 

নিউইয়র্ক (ইউএনএ): যুক্তরাষ্ট্র বিএনপি বাংলাদেশের স্বাধীনতা দিবস
পালনের পাশাপাশি পবিত্র রমজান উপলক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন
করেছে। মাহফিলে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও বিএনপির
প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীরোত্তম) এর বিদেহী
আতœার মাগফেরাত এবং দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী
বেগম খালেদা জিয়ার সুস্থ্যতায় বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে বক্তারা
দেশের স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন,
বাংলাদেশের স্বাধীনতায় জিয়ার অবদান অস্বীকার করার উপায় নেই।
আওয়ামী লীগ সরকার প্রতিহিংসার রাজনীতি করছে এবং স্বাধীনতার
ইতিহাস বিকৃত করে ক্ষমতার জোরে নিজেদের মতো করে ইতিহাস তৈরী
করছে। দেশপ্রেমিক জনগন এই ইতিহাস মানবে না এবং একদিন
প্রকৃত ইতিহাস সবার সামনে উঠে আসবে। বক্তারা বলেন, আওয়ামী
লীগ নয়, বিএনপি-ই দেশপ্রেমিক দল। বক্তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান
তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে দলকে আরো শক্তিশালী করে শেখ
হাসিনা সরকারের হাত থেকে দেশকে রক্ষা করার আনেন্দালন জোরদার করার
আহŸান জানান। খবর ইউএএ’র।
সিটির জ্যাকসন হাইটসের একটি হলে বুধবার (২৭ মার্চ) এই
মাহফিলের আয়োজন করা হয়। কমিটি বিহীন যুক্তরাষ্ট্র বিএনপি’র
ব্যতিক্রমী এই ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয়

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ, গেষ্ট
অব অনার ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অপর সদস্য
মিজানুর রহমান ভূইয়া (মিল্টন) এবং বিশেষ অতিথি ছিলেন
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা
মোস্তাফিজুর রহমান বাবুল, কেন্দ্রীয় জাসাস’র আহŸায়ক চিত্রনায়ক
হেলাল খান ও বিএনপি নেত্রী রিটা রহমান।
প্রথম পর্বে ইফতার মাহফিলে বিশেষ দোয়া পরিচালনা করেন
জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতা মওলানা ইব্রাহীম। যৌথভাবে এই
পর্ব পরিচালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক
গিয়াস উদ্দিন ও মোশাররফ হোসেন সবুজ।
ইফতার ও মাগরিবের নামাজ শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের আলোচনা
সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক
গিয়াস উদ্দিন এবং অনুষ্ঠান পরিচালনা করেন মোশাররফ হোসেন সবুজ।
উপস্থিত বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, খন্দকার ফরহাদ, মোহাম্মদ
সুরুজ্জামান ও মোহাম্মদ সেলিমকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা
জানানো হয়।
অনুষ্ঠানে দলের উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে সাবেক ছাত্রনেতা ডা.
আব্দুস সবুর, এডভোকেট জামাল আহমেদ জনি, আনোয়ার হোসেন,
কাজী সাখাওয়াত হোসেন আজম, ফিরোজ আহমেদ, আব্দুস সবুর,
সৈয়দ আকিকুর রহমান ফরুক, ব্রঙ্কস কমিউনিটি বোর্ড মেম্বার শেখ
শাহজাহান, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক
সম্পাদক এম এ বাতেন, যুবদল নেতা শাহ আলম, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক
দলের সাধারণ সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, যুক্তরাষ্ট্র জাসাস’র
সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, যুক্তরাষ্ট্র জিয়া পরিষদের
সদস্য সচিব জাকির হাওলাদার, সাবেক ছাত্রনেতা জীবন শফিক, ছাত্রদল
নেতা মাজহারুল ইসলাম মিরর, মোহাম্মদ জসিম মৃধা, কাজি মনির
হোসেন, রাশেদ রহমান, সোহেল আহমেদ, মোহাম্মদ মাসুদ,
মোহাম্মদনাজমুল হোসাইন মুন্সী, আজিজুল বারী তিতাস, হুমায়ুন
কবীর, মিল্টন হোসেন, মোহাম্মদ শেখ সিদ্দিক, মাস্টার মুসতাক
আহম্মদ, জাহাঙ্গীর আলম, মহিলাদল নেত্রী সৈয়দা মাহামুদা শিরিন প্রমুখ
উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিগত এক যুগেরও অধিক সময় ধরে যুক্তরাষ্ট্র বিএনপি’র
কমিটি না থাকায় সংগঠনের সভা-সমাবেশে সভাপতিত্ব করার প্রশ্নে
মতবিরোধ দেখা দেয়। এদিনের অনুষ্ঠানের প্রথম পর্বে ইফতার ও দোয়া
মাহফিলে একই বিষয়ে পুনরায় মতবিরোধ দেখা দেয়। অনুষ্ঠানের শুরুতে

সংগঠনের সাবেক সহ সভাপতি এডভোকেট জামাল আহমেদ জনি
মাইক্রোফন হাতে নিয়ে দোয়া মাহফিলে সভাপতি হিসেবে সাবেক
সভাপতি আনোয়ার হোসেনের নাম প্রস্তাব করলে উপস্থিত অনেকেই এর
প্রতিবাদ করেন এবং নতুন কাউকে সভাপতির আসনে বসানোর প্রস্তাব
করেন। অবশেষে বাদ-প্রতিবাদ ও উত্তেজনার মুখে গিয়াস আহমেদের
প্রস্তাবে সভাপতি ছাড়াই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অপরদিকে
অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব আলোচনা সভার শুরুতে জামাল আহদে জনি ও তার
অনুসারীরা অনুষ্ঠান স্থল ত্যাগ করেন বলে দলীয় সূত্র জানায়।