NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

উপদেষ্টা কর্তৃক উপকুলীয় প্রেসক্লাবের সাংবাদিকদের গেঞ্জি বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভা


Abdur Razzak প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৩:৩৮ এএম

উপদেষ্টা কর্তৃক উপকুলীয় প্রেসক্লাবের সাংবাদিকদের গেঞ্জি বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভা

এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :


সাতক্ষীরা’র উপকুল প্রান্তে একঝাঁক তরুণ উদীয়মান কলম সৈনিকদের সমন্বয়ে তৈরি “উপকূলীয় প্রেসক্লাব”। ২৭ আগষ্ট শনিবার বিকাল ৪ টায় জেলা পরিষদ নীলডুমুর ডাক বাংলো মিলনায়তনে সাংবাদিক আব্দুল হালিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উক্ত আলোচনা সভা ও গেঞ্জি বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনচার্জ খাঁন শরীফুল ইসলাম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপকূলীয় প্রেসক্লাবের উপদেষ্টা বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গাজী আব্দুর রউফ। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপকুলীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল হুদা মালী, সহ সভাপতি জুবায়ের মাহমুদ, কোষাধ্যক্ষ বিভাস মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাবু , কাযকারী সদস্য সাইফুল ইসলাম, শাহিনুর ইসলাম, রবিউল ইসলাম প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আব্দুল হালিম বলেন, উপকুলীয় এলাকার উন্নয়নে আমরা এক ঝাঁক তরুণ কলম সৈনিক উন্নয়ন ও জন দুর্ভোগ মুলক সংবাদ প্রচারে ঐক্য বদ্ধ হয়ে কাজ করে যাব। সকলের সহায়তা ও সহযোগিতা আমাদের একান্তকাম্য।