NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

পীরগঞ্জে পূবালী ব্যাংকের ৯৮তম উপ-শাখা উদ্বোধন


Abdur Razzak প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:২৯ এএম

পীরগঞ্জে পূবালী ব্যাংকের ৯৮তম উপ-শাখা উদ্বোধন

এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :

রংপুরের পীরগঞ্জে পূবালী ব্যাংকের ৯৮তম উপ-শাখার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। রোববার উপজেলা সদরের জামান প্লাজায় ওই শাখার উদ্বোধন করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়ের সভাপতিত্বে ও ব্যাঞ্চ ম্যানেজার পরেশ চন্দ্র রায়ের সঞ্চালনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক সাংসদ নূর মোহাম্মদ মন্ডল প্রধান অতিথি ছিলেন। পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নূরুল আমিন রাজা, পূবালী ব্যাংক লিমিটেড রংপুর অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক সাজিদুর রহমান বিশেষ অতিথি ছিলেন।

এছাড়াও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, ব্যবসায়ি ফোরামের সভাপতি এনামুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি হাইফুজ্জামান ফুল হাজী, সাধারণ সম্পাদক আশিয়ার রহমান মাস্টার, জোনাল অফিস রংপুরের এজিএম আব্দুর রাজ্জাক, সিনিয়র প্রিন্সিপাল অফিসার আহসানুল হক, প্রিন্সিপাল অফিসার আজহার উল আলম, হেড অফ ব্যাঞ্চের এসপিও বদরুল ইসলাম বক্তৃতা করেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, সাংবাদিক, সুশীল সমাজ ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা উপস্থিত ছিলেন।