NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

ঢাকা জেলা এসোসিয়েশন ইউএসএ ইঙ্ক এর নতুন কমিটি : দুলাল বেহেদু সভাপতি ও কাজি আমিনুল ইসলাম স্বপন সাধারণ সম্পাদক


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ১২:০৭ পিএম

ঢাকা জেলা এসোসিয়েশন ইউএসএ ইঙ্ক এর নতুন কমিটি : দুলাল বেহেদু সভাপতি ও কাজি আমিনুল ইসলাম স্বপন সাধারণ সম্পাদক

  ঢাকা জেলা এসোসিয়েশন ইউএসএ ইঙ্ক এর নতুন কমিটি : দুলাল বেহেদু সভাপতি ও কাজি আমিনুল ইসলাম স্বপন সাধারণ সম্পাদক দুলাল বেহেদুকে সভাপতি ও কাজি আমিনুল ইসলাম স্বপনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ঢাকা জেলাএসোসিয়েশান ইউএসএ ইঙ্ক এর নতুন কমিটির নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন।  সংগঠনের কোন ভোটার তালিকা না থাকায় ১০ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন নিজেরা ভোট দিয়ে কার্যকরী কমিটি নির্বাচন করেন।

নির্বাচন কমিশনের ১০ সদস্যের মধ্যে ৭ জন, যথাক্রমে আমানুল্লাহ আমান (প্রধান নিের্বাচন কমিশনার), শেখ সালাহউদ্দিন আহমেদ খোকন (সদস্য সচিব), সদস্য মো: গিয়াসউদ্দিন, সদস্য হাবিবা জোয়ারদার, সদস্য আলাউদ্দিন আহমদ, সদস্য ইঞ্জিনিয়ার ফারুক হোসেন ও সদস্য কে এম তারেক ভোট প্রদান করেন। নির্বাচন কমিশনের দুইজন সদস্য আমিন মেহেদু বাবু ও মিশুক সেলিম ভোট প্রদান করেন নি।  নির্বাচন কমিশনের অপর সদস্য বাংলাদেশে থাকলেও নির্বাচন কমিশনের সিদ্ধান্তের সাথে সহমত প্রকাশ করেন।