NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

ঈদুল আদহাঃ কি করব ত্যাগ --জাকিয়া রহমান


খবর   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৮:৫৮ এএম

ঈদুল আদহাঃ কি করব ত্যাগ  --জাকিয়া রহমান

 

ঈদুল আদহাঃ কি করব ত্যাগ

--জাকিয়া রহমান 

 

ঈদুল আদহা ত্যাগের উৎসব! কি করব আমি ত্যাগ? 

দুনিয়ার দিকে চেয়ে দেখি এতো অবজ্ঞা, হিংসা আর দ্বেষ।

মানুষে মানুষে ঘৃণা আর নিষ্ঠুরতার প্রতিশোধ-  

অপরের আধিকার ছিনিয়ে নেবার চলছে প্রচেষ্টা চিরকাল

আজও অকপটে মিথ্যার আশ্রয়ে নির্লজ্জরা উড়ায় ধ্বজা।    

 

ভেঙ্গে দিয়ে অন্যের মেহনতের গড়া স্বপ্নের পৃথিবী 

অহংকারের দম্ভে অন্যেকে করে নিঃস্ব।   

নিজের প্রাপ্তির লোভে শান্তিকে করেছে আজ বিলুপ্ত!  

এ সুশোভনা ধরার বুকে, ধুকে মরে কোটি কতক গৃহহীন- 

নাম তাদের রিফুজি, জীবনের মূল্য কেড়ে নিয়ে 

তাদের করছে ধর্ষণ প্রতিদিন প্রকাশ্যে। 

 

সব কিছুর সারমর্ম বলে, এ শুধু অহংকারের দম্ভ!

প্রমাণ করতে প্রস্তুত নিজের শ্রেষ্ঠত্বকে মানবিকতার বিকিয়ে।  

মানবতা কোন পন্য নয়, বিকাবনা কখনো শান্তির বিনিময়ে।   

মানবের শ্রেষ্ঠত্ব আসবে তখন, যখন শান্তি করবে রাজ এ ধরার বুকে।     

কোন বিভেদের বাক্য আওড়িয়ে নয় মানবতার গান গেয়ে। 



 

আজ তুমি আমি তাহলে কি প্রস্তুত?  

নিজের আত্নার কালিমা এসো করি দূর? 

ভুলে যাই দম্ভ, ভুলে যাই ঐশ্বর্যের আহংকার! 

এই হোক আমাদের ত্যাগ- আজ ‘ত্যাগের উৎসব’ এ!