NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত ডেপুটি স্পিকারের শ্রদ্ধা


Abdur Razzak প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:৩০ এএম

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

এম আব্দুর রাজ্জাক :


সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের নবনিযুক্ত ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু।

মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল ৮. ৫৬ মিনিটের দিকে জাতীয় স্মৃতি সৌধে প্রবেশ করে মূল বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান।

এ সময় শ্রদ্ধা নিবেদন শেষে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন ডেপুটি স্পিকার। পরে সকাল ১০ টার দিকে স্মৃতিসৌধ ত্যাগ করেন তিনি।

ডেপুটি স্পিকারের সাথে ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য মনোয়ার হোসেন বাবলা, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শহিদুল ইসলাম, সাভার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি আশুলিয়া) আনোয়ার হোসেনসহ পরিবারের সদস্য ও আওয়ামী লীগের নেতা কর্মীরা।

এরআগে রোববার (২৮ আগস্ট) সন্ধ্যায় জাতীয় সংসদে ডেপুটি স্পিকার হিসেবে শপথ নিয়েছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু। ওই দিন সন্ধ্যায় সংসদ ভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নবনির্বাচিত ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান।