NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ থেকে আইরীন পারভীনের পদত্যাগের সিদ্ধান্ত


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ১২:৩৫ পিএম

যুক্তরাষ্ট্র আওয়ামী  লীগ থেকে আইরীন পারভীনের পদত্যাগের সিদ্ধান্ত


নিউইয়র্ক (ইউএনএ): যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ থেকে সংগঠনের অন্যতম
যুগ্ম সসম্পাদক আইরীন পারভীনের পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। দেশের
সাধারণ শিক্ষার্থীদের ছলমান আন্দোলনে পুলিশের গুলিতে বিপুল সংখ্যক
নিরিহ প্রাণ চলে যাওয়ার প্রতিবাদেই মূলত; তিনি পদত্যাগের সিদ্ধান্ত
নিয়েছেন।
টাইম টেলিভিশনের প্রতিদিনের জনপ্রিয় টক শো ‘টাইম
এক্সক্লুসিভ-এ লাইভ অনুষ্ঠানে গত ২১ জুলাই রোববার রাতে যোগ দিয়ে
তিনি বিবেকের তাড়নায় তার পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। এসময়
তিনি ‘রাজাকার’ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্য এবং
আওয়ামী লীগ সরকারের সেতু ও যোগাযোগমন্ত্রী, দলের সাধারণ সম্পাদক
ওবায়দুল কাদেরের বক্তব্যেরও সমালোচনা করেন। তিনি বলেন তাদের বক্তব্যের
কারনেই ছোট আন্দোলন বড় আন্দোলনে রূপ নিয়েছে। তিনি বলেন,
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আমরা বাবা আলহাজ ফৈয়াজ আলী,
আমি সংগঠনের শুরু থেকেই জড়িত। তাই আমরা ভলোবেসেই বঙ্গবন্ধুর
আদর্শে আওয়ামী লীগ করি, কোন স্বার্থে নয়। তার সিদ্ধান্তের কারণে
দলের পক্ষ থেকে বিরূপ পরিস্থিতিরও সম্মুখীন হতে পারেন বলেও তিনি
আশংকা প্রকাশ করেন।
আইরীন পারভীন তার বক্তব্যে কোটা আন্দোলনে নিহতদের প্রতি গভীর শোক
ও সমবেদনা প্রকাশ করেন এবং দ্রæত সম্ভব শিক্ষার্থীদের দাবী-দাওয়া
মেনে নিয়ে দেশে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য সরকারের
প্রতিও দাবী জানান।