NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের ছেলের পোস্ট ঘিরে তোলপাড়


খবর   প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ১২:১৪ এএম

আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের ছেলের পোস্ট ঘিরে তোলপাড়

 সাবেক ছাত্রলীগ নেতাদের সঙ্গে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার মতবিনিময় সভা ডেকেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউয়ে নির্ধারিত সময়ে উপস্থিত হন সাবেক ছাত্রলীগ নেতারা। এ সভায় ওবায়দুল কাদেরের সঙ্গে হাজির হন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তাকে দেখামাত্রই উত্তেজিত সাবেক ছাত্রলীগ নেতারা চিৎকার দিয়ে ওঠেন। তারা বলেন, তিনি (ড. আব্দুর রাজ্জাক) এখানে কেন? তার ছেলে কেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট করেছেন? বেলা ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এমন বাকবিতণ্ডার ঘটনা ঘটে।

 উল্লেখ্য, ড. আব্দুর রাজ্জাক এমপির বড় ছেলে রেজুয়ান শাহরিয়াম সুমিত ছাত্রলীগের সমালোচনা করে গত ১৭ই জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন বলে জানা গেছে।  এদিকে শুধু আব্দুর রাজ্জাক নয়, সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে পড়েন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও। বুধবার সাবেক ছাত্রনেতাদের মতবিনিময় সভায় ডেকে আলোচনা না করে সংবাদ সম্মেলন করায় হট্টগোল শুরু হয়। পরে সংবাদ সম্মেলন শেষ না করেই সভাস্থল ত্যাগ করেন সেতুমন্ত্রী।