NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

জাপানে জুলাইয়ের গড় তাপমাত্রা ১২৬ বছরের মধ্যে সর্বোচ্চ


খবর   প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ১২:১৩ এএম

জাপানে জুলাইয়ের গড় তাপমাত্রা ১২৬ বছরের মধ্যে সর্বোচ্চ

জাপানে গত মাসে রেকর্ড অনুযায়ী উষ্ণতম জুলাই মাস ছিল, যখন তাপমাত্রা ১২৬ বছরের মধ্যে সর্বোচ্চ মাসিক জাতীয় গড় ছুঁয়েছিল।  জাপানের আবহাওয়া এজেন্সির ভাষ্যানুযায়ী, জুলাই মাসে প্রশান্ত মহাসাগরের উপর একটি উচ্চ-চাপ বলয় তীব্র হয়েছে, যা দেশব্যাপী তাপমাত্রা বাড়িয়ে উষ্ণ আবহাওয়াকে বিপজ্জনক স্তরে নিয়ে যায়।  জুলাই মাসে জাতীয় গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২.১৬ ডিগ্রি সেলসিয়াস বেড়েছিল। ১৮৯৮ সালে রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে এটি সর্বোচ্চ।  জাতীয় গড় টানা দ্বিতীয় বছরের জন্য একটি নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

 অঞ্চল অনুসারে, দক্ষিণ জাপানে ওকিনাওয়া জেলা এবং আমামি অঞ্চলের কাগোশিমা জেলার পাশাপাশি পূর্ব জাপানে ১৯৪৬ সালে রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল। পশ্চিম এবং উত্তর জাপানের অঞ্চলগুলোতে ছিল দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা।  দেশের ১৫৩টি স্থানের মধ্যে ৬২টিতে জুলাই মাসে নতুন সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি হয়েছে৷  এর মধ্যে হোক্কাইদোর ওবিহিরো শহরও অন্তর্ভুক্ত, যেখানে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি ছিল। অন্যদিকে, কেন্দ্রীয় টোকিওতে ৩ ডিগ্রি এবং নাগোইয়া শহরে ২.৫ ডিগ্রি বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এনএইচকে বাংলা