NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

বাংলাদেশের সাম্প্রতিক হতাহতের ঘটনায় হেকিম জেফরির উদ্বেগ ও সমবেদনা : আইনের শাসন প্রতিষ্ঠার দাবী


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০১:৩৭ পিএম

বাংলাদেশের সাম্প্রতিক হতাহতের ঘটনায় হেকিম জেফরির উদ্বেগ ও  সমবেদনা : আইনের শাসন প্রতিষ্ঠার দাবী

 

নিউইয়র্ক (ইউএনএ): ইউএস কংগ্রেসে ডেমোক্র্যাট দলীয় নেতা
হেকিম জেফ্রিস এক বিবৃতিতে গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশে
সংঘটিত সহিংসতা, হতাহত এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায়
গভীরভাবে উদ্বেগ ও দুঃখ প্রকাশ এবং তার নির্বচনী এলাকা বিশেষ করে
ব্রæকলীনে বসবাসকারী বাংলাদেশী-আমেরিকান সহ যারা ক্ষতিগ্রস্তদের
হয়েছেন সেই সকল পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বুধবার প্রদত্ত এক বিবৃতিতে তিনি আরো বলেন, বাংলাদেশের
সাম্প্রতিক উন্নয়ন অব্যাহত এবং নতুন নেতৃত্ব অবশ্যই দেশে
গণতান্ত্রিক নীতি এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সকল
হামলার তদন্ত পূর্বক দায়ীদের জবাবদিহিতার মধ্যে আনবে। বিবৃতিতে
হেকিম জেফরি ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায়বিচার দাবি করে বলেন,
বাইডেন-হ্যারিস প্রশাসনের নেতৃত্বে যুক্তরাষ্ট্র বাংলাদেশের উদ্ভূত
পরিস্থিতির নিবিড়ভাবে পর্যবেক্ষণ অব্যাহত রাখবে এবং আমরা সকল
পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহবান জানাই।