NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

রাজনীতি অর্ধযুগ পর দেশে ফিরছেন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ১০:৫৩ এএম

রাজনীতি অর্ধযুগ পর দেশে ফিরছেন প্রবীণ  সাংবাদিক শফিক রেহমান

 ছয় বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান। আগামীকাল রবিবার (১৮ আগস্ট) দুপুর ১২টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। তার দেশে ফেরাকে উদযাপন করতে গঠিত হয়েছে ‘শফিক রেহমান প্রত্যাবর্তন কমিটি’।   বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাক্ষণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক এডভোকেট রাজিব আহসান চৌধুরী পাপ্পু। তিনি জানান, সাপ্তাহিক যায়যায়দিনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক শফিক রেহমানকে বহনকারী বাংলাদেশ বিমান-এর ফ্লাইটটি আগামীকাল রবিবার দুপুর ১২টায় ঢাকায় পৌঁছাবে বলেও জানানো হয়েছে।   সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সাংবাদিক শফিক রেহমান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সাংবাদিক শফিক রেহমান লাল গোলাপ শুভেচ্ছা জানিয়ে শনিবার (১৭ আগস্ট) ‘শফিক রেহমান প্রত্যাবর্তন কমিটির’ পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের নির্যাতনের শিকার হয়ে গত ছয় বছর লন্ডনে নির্বাসনে থাকা শফিক রেহমানের ঢাকায় প্রত্যাবর্তন উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।’   শফিক রেহমান শফিক রেহমান প্রসঙ্গত, গত বছরের ১৭ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে ‘অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের’ মামলায় সাংবাদিক শফিক রেহমান ও দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ পাঁচজনের ৭ বছর করে কারাদণ্ড দিয়েছিলেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর। একইসঙ্গে তাদের ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাস কারাদণ্ড দেয়া হয়েছিল।  এর আগে ২০১৫ সালের ৩ আগস্ট পল্টন থানায় মামলাটি করেছিলেন পুলিশের একজন কর্মকর্তা। এই মামলায় ২০১৬ সালের ১৬ এপ্রিল গ্রেপ্তার হয়েছিলেন শফিক রেহমান। পরে জামিনে মুক্তি পেয়ে দেশ ছেড়ে চলে যেতে হয় তাকে।