NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

বস্টনে অনুষ্ঠিত হলো শোহাদায়ে কারবালা মাহফিল ২০২৪


আশরাফুল হাবিব মিহির প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:৩৮ এএম

বস্টনে অনুষ্ঠিত হলো শোহাদায়ে কারবালা মাহফিল ২০২৪

 

গত ৭ সেপ্টেম্বর শনিবার যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেট্‌স-এর বস্টনে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বস্টন ইউএসএর উদ্যোগে ৩য় শোহাদায়ে কারবালা মাহফিল ২০২৪ অনুষ্ঠিত হয়।

মেডর্ফোড এলকস হলে অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামিক স্কলার শায়খ ড. সাইফুল আজম আজহারী। আলোচনায় অংশ নেন আইসিসিএম খতীব হাফেজ আল্লামা এহসান ওয়ারিস ও ড. এম ইমরানুল করিম ইয়াকুবী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান তিলাওয়াত করেন জনাব আহমদ নবী, না'তে রাসুল (দ:) পরিবেশন করেন জনাব সিরাজুম মুনির, জনাব গোলাম রাব্বানী ও জনাব শফিউল আলম গরীবী।অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মাইজভান্ডার গাউসিয়া হক মন্জিলের সাজ্জাদানশীন ও মাহানশাহ হযরত জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট (SZHM) এর ম্যানেজিং ট্রাস্টির হযরত শাহ সূফি সৈয়দ মোহাম্মদ হাসান বলেন - আল্লাহর অলিগনের মাজার সমুহ ইসলামের ইতিহাস - ঐতিহ্যের অন্যন্য স্মারক। তাই এই ঐতিহ্য রক্ষা করতে মাজারে হালা বা মাজার ভাঙ্গার হীন মনোবৃত্তি থেকে বেরিয়ে আসতে হবে। কারণ আল্লাহর অলিগন সৃষ্টির কল্যানে, মানুষের কল্যানে নিজের উজাড় করে দিয়েছেন।প্রধান আলোচক শায়খ সাইফুল আজম আজহারী তাঁর বক্তব্যে বলেন আহলে বায়তে রাসুল (দ:) এর প্রতি ভালোবাসা ইমানের অংশ। এটি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কতৃক নির্ধারিত। এটি কোনো বির্তকের বিষয় নেই। একই সাথে তিনি মানুষের আত্ম উৎকর্ষর জন্য ইলমে তাসাউপ চর্চার প্রয়োজনিয়তার কথাও তুলে ধরেন।অনুষ্ঠানের সভাপতি হযরত শাহ সূফি হাসান মাইজভান্ডারীর মোনাজাত ও তবারুক বিতরণের মধ্য দিয়ে এই আয়োজন শেষ হয়।