NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

রাশিয়া চীনের সাথে সমন্বয় করে বিশ্বের বহুমেরুকরণ প্রক্রিয়া বেগবান করতে চায়


আন্তর্জাতিক: প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০২:৫৩ পিএম

রাশিয়া চীনের সাথে সমন্বয় করে বিশ্বের বহুমেরুকরণ প্রক্রিয়া বেগবান করতে চায়

 


১৩ই সেপ্টেম্বর  রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, গত বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গে, চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পররাষ্ট্রবিষয়ক কার্যালয়ের পরিচালক ওয়াং ই’র সঙ্গে এক বৈঠকে মিলিত হন। 

বৈঠকে পুতিন বলেন, তার দেশ চীনের সাথে সম্পর্ককে নতুন পর্যায়ে উন্নীত করতে আগ্রহী । তিনি ব্রিকসের পালাক্রমিক সভাপতিরাষ্ট্র হিসেবে দায়িত্ব পালনে রাশিয়াকে সমর্থন দেওয়ায় চীনকে ধন্যবাদও জানান। 

তিনি বলেন, রাশিয়া চীনের সাথে সমন্বয় জোরদার এবং আরও বেশি “গ্লোবাল সাউথ” দেশকে সাথে নিয়ে বিশ্বের বহুমেরুকরণ প্রক্রিয়া বেগবান করতে চায়। আর এর লক্ষ্য, ন্যায্যতা ও আন্তর্জাতিক আইনভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা গড়ে তোলা। 

জবাবে ওয়াং ই বলেন, দু’দেশের রাষ্ট্রপ্রধানদের কৌশলগত নেতৃত্বে, নতুন যুগে চীন-রুশ সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক সুষ্ঠু ও স্থিতিশীলভাবে উন্নত হচ্ছে। দু’পক্ষ কৌশলগত সমন্বয় জোরদার করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে একতরফা গুন্ডামির বিরোধিতা করে যাবে। 

তিনি আরও বলেন, আগামী মাসে কাজানে ব্রিকসের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। চীন ব্রিকসের অংশীদারদের সাথে ঐক্য ও সমন্বয় গড়ে তুলে, সমান ও সুশৃঙ্খল বহুমেরুর বিশ্ব গড়ে তুলতে, এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠায় ব্রিকসের বৃহত্তর অবদান নিশ্চিত করতে চায়। 
সূত্র:প্রেমা-আলিম-ছাই, চায়না মিডিয়া গ্রুপ।