NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

অনাবাদি শ্বেতাঙ্গি কাঁশবন -- জাকিয়া রহমান


খবর   প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৬, ১২:৩২ এএম

অনাবাদি শ্বেতাঙ্গি কাঁশবন  -- জাকিয়া রহমান

 

অনাবাদি শ্বেতাঙ্গি কাঁশবন

-- জাকিয়া রহমান 

 

জানি তুমি আমার সঙ্গে নেই! 

কোত্থাও নেই! নেই আসে পাশে  

আমার সজলা বুকের এক কোণে যে বিরানভূমি-   

সেথায় শুধু শুধুই তুমি জন্ম নিয়েছ, সে কতকাল আগে 

এক শ্রীহীন অনাহুত আগাছার মতো, 

বুকের অনাবাদী ভূমি জুড়ে 

যখন প্রণয়ের রক্ত লাল কৃষ্ণচূড়া ফুটেছিল অঝোর কবিতায়, 

যখন মন আনমনে হাসির ঝর্ণা পারত বইয়ে দিতে, 

তখন তোমার নিঃস্ব মুঠোয় দিতে চেয়েছিলাম প্রেম। 

গড়ে তুলতে চেয়েছিলাম অমূল্য, সজীব আর  

সুফলা জমিন- অনন্ত ধারায় সেচি শুচিতা প্রেম প্রণতি 

তোমার মরুতপ্ত মনে ভরে দিতে চেয়েছিলাম প্রমত্তা স্রোত-ধারায় 

আজ সেথা শুধু বালির ধূধূ চরে বিধবার মতো রিক্ত ভাবনা-

উড়ে বেড়ায় পাগলা বাতাসের ঝাপটায়  

আর হৃদয়ের কোণে এক অনাবাদি শ্বেতাঙ্গি কাঁশবন।