NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

রুশ- চীন উচ্চ মানে উন্নীত হচ্ছে: চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং


আন্তর্জাতিক: প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ১২:২১ পিএম

রুশ- চীন উচ্চ মানে উন্নীত হচ্ছে: চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং

 


১৬ই অক্টোবর  শাংহাই সহযোগিতা সংস্থার প্রধানমন্ত্রী পরিষদের ২৩তম সম্মেলনে অংশগ্রহণকারী চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং ও রুশ প্রধানমন্ত্রী মিখাইল ভ্লাদিমিরোভিচ মিশুস্টিন গত (বুধবার) এক সাক্ষাতে মিলিত হন।

সাক্ষাতে লি বলেন, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও রুশ প্রেসিটেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে, দু’দেশের সম্পর্ক উচ্চ মানে উন্নীত হচ্ছে। চীন রাশিয়ার সঙ্গে কৌশলগত সমঝোতা জোরদার এবং বাণিজ্য, জ্বালানিসম্পদ, উৎপাদন-শিল্প, ও ডিজিটাল অর্থনীতি খাতে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক। শাংহাই সহযোগিতা সংস্থাকে আরও প্রাণচঞ্চল ও শক্তিশালী করতে দু’দেশকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে বলেও তিনি মন্তব্য করেন। 

জবাবে মিশুস্টিন বলেন, রাশিয়া চীনের সঙ্গে ‘বেল্ট অ্যান্ড রোপ’ উদ্যোগের সাথে ইউরেশিয়া অর্থনৈতিক জোটের সংযুক্তি ত্বরান্বিত করতে, বাস্তব সহযোগিতা উন্নত করতে এবং বহুপক্ষীয় সহযোগিতা ঘনিষ্ঠতর করতে ইচ্ছুক। 

সূত্র:ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।