NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

মুম্বাইয়ে কার্যালয় স্থাপনের ঘোষণা তাইওয়ানের; বেইজিংয়ের প্রতিবাদ


আন্তর্জাতিক: প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ১২:০৮ পিএম

মুম্বাইয়ে কার্যালয় স্থাপনের ঘোষণা তাইওয়ানের; বেইজিংয়ের প্রতিবাদ

 

 

১৭ই অক্টোবর: ভারতের মুম্বাইয়ে নতুন করে কার্যালয় স্থাপনের ঘোষণা দিয়েছে তাইওয়ান। আর সে-ঘোষণা আমলে নিয়ে, ভারতের কাছে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে চীন। গত (শুক্রবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।


তিনি বলেন, চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক আছে—এমন সকল দেশের, তাইওয়ানের সাথে যে-কোনো ধরণের কর্তৃপক্ষ পর্যায়ের যোগাযোগ ও বিনিময়ের তীব্র বিরোধিতা করে বেইজিং। তাইওয়ানের আলোচ্য ঘোষণা সম্পর্কেও ইতোমধ্যেই চীন তার অসন্তোষ প্রকাশ করেছে এবং ভারতীয় সরকারের কাছে কঠোর প্রতিবাদ জানিয়েছে। 

মুখপাত্র মাও বলেন, বিশ্বে শুধুমাত্র একটি চীন আছে এবং তাইওয়ান চীনের ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ। আর, ভারত ‘এক-চীননীতি’ মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ; এই নীতি চীন-ভারত রাজনৈতিক সম্পর্কের ভিত্তিও বটে। নিজের প্রতিশ্রুতি পূরণ করতে ভারতকে তাগিদ দেয় চীন। 
উল্লেখ্য, মুম্বাইয়ে নতুন কার্যালয় হবে মুম্বাইয়ে তাইওয়ানের তৃতীয় এমন ধরনের কার্যালয়।


সূত্র:ওয়াং হাইমানা-আলিম-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।